মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৭:২১ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৭:২১ পিএম
৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

বাংলাদেশের টেলিভিশন নাটকে রাজনৈতিক ব্যঙ্গ ও কমেডির মিশেলে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ধারাবাহিক ৪২০। ২০০৭ সালে প্রচারিত এই ধারাবাহিকের জনপ্রিয়তার রেশ কাটতে না কাটতেই দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে নির্মাতা নিয়ে আসেন এর পরবর্তী সিক্যুয়েল ৮৪০। সেটিও দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।

এবার এই সিরিজের তৃতীয় সিক্যুয়াল নিয়ে নতুন ইঙ্গিত দিলেন ফারুকী। নাম হতে পারে ১৬৮০।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন নির্মাতা। ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, নতুন কোনো কাজের শুটিংয়ে একসঙ্গে হয়েছেন তারা।

র ক্যাপশনে ফারুকী লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?

নির্মাতার এই বক্তব্য থেকেই দর্শকের ধারণা ‘৪২০’ ও ‘৮৪০’-এর ধারাবাহিকতায় এবার ‘১৬৮০’ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। আর সেই যাত্রায় তার সঙ্গে থাকছেন মোশাররফ করিম। তবে নতুন প্রকল্পটি সিনেমা, নাকি ধারাবাহিক হিসেবে নির্মিত হবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি ফারুকী।

টি নিয়ে জানতে চাইলে রহস্যের জট খোলেননি নির্মাতা। তিনি বলেন, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না।

উল্লেখ্য, ‘৪২০’-এর গল্পে দেখা গিয়েছিল, দুই চোর ঢাকায় এসে কীভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে। এতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলসহ অনেকে।

অন্যদিকে, ‘৮৪০’-এ উঠে আসে ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেতাদের ঘিরে গল্প। এতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন নাসির উদ্দিন খান। পাশাপাশি ছিলেন ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল ও জাকিয়া বারী মমসহ আরও অনেকে।

এবার তাই দর্শকের অপেক্ষা ১৬৮০ এর। ফারুকির নতুন এই পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা চমক নিয়ে আসে, সেটিই দেখার বিষয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ