মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রিমান্ডে

পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রিমান্ডে...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম
পুলিশের ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা রিমান্ডে

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন—মনির হোসেন ইমন, আবুল হাসান ওরফে কালা হাসান ও বগার ভাই রকি হোসেন পিচ্চি।

আদালত সূত্র জানায়, পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় ওয়াকিল হোসেন বগাসহ ১২ জন এজাহারভুক্ত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়।

নামঞ্জুর হওয়া আসামিরা হলেন—মো. রবিন, সাকিব হাসান, দেলোয়ার হোসেন জিসান, মো. শাকিল, মো. জাহাঙ্গীর আলম, আবদুর রহমান, সোহেল ওরফে ব্লেড সোহেল ও আবুল কাশেম। বর্তমানে বগাসহ আসামিরা কারাগারে রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ওয়াকিল হোসেন বগাকে আসামি করে খুলশী থানায় মামলা হয়। মামলা নেওয়ায় ওই রাতেই খুলশী থানার তৎকালীন ওসি মোহাম্মদ আবদুর রহিমকে অকথ্য ভাষায় গালাগাল ও ল্যাংটা করে পেটানোর হুমকি দেয় বগা।

টি সিএমপি কমিশনারকে জানানোর পর ৪ সেপ্টেম্বর ভোরে বগাকে গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। ওই সময় খুলশীর ওয়্যারলেস এলাকায় বগার অনুসারীরা সড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায়। তখন পুলিশের একটি গাড়িও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওসিসহ ৬ পুলিশ আহত হয়েছিলেন। পরে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় বগাকে প্রধান আসামি করে পৃথক মামলা দায়ের করেছিল পুলিশ।

চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, পুলিশের ওপর হামলার মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ