মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক

মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৩ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৩ পিএম
মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবংসংবাদমাধ্যমের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক অনন্ত পথের যাত্রী হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হলে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি স্ত্রী রমা বসাক, তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন। তিনি ছিলেন নিঃসন্তান। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে।

রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের ৩২ আমলীতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

সাংবাদিক সুবীর বসাক চার দশকেরও বেশি সময় ধরেসংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি ছড়া লেখাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন। বিভিন্ন সংবাদপত্র ও সাহিত্য সাময়িকীতে তার অসংখ্য ছড়া-লিমেরিক প্রকাশিত হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ