মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৪ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৭:৩৪ পিএম
কারাগারে জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে থাকা আসামি জাকির হোসেন নবাব (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাকির হোসেন নবাব কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি নিষিদ্ধ বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

নওগাঁ জেলা কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী বলেন, গত ২০২৫ সালের ১৯ অক্টোবর নওগাঁ জেলা হাজতে তাকে নিয়ে আসা হয়। এর আগে তিনি বগুড়ায় ছিলেন। রাজনৈতিক মামলায় তিনি এ কারাগারে ছিলেন। মঙ্গলবার সকাল ১০টা ৫৮ মিনিটে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১টা ৪০ মিনিটে তিনি মারা যান। তিনি মূলত হার্টের সমস্যায় ভুগছিলেন। হঠাৎ করেই অসুস্থতা বোধ করে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ