মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

তথ্যপ্রযুক্তি

দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে

দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম
দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে

দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হিসেবে কাজ করছে। ৩ নভেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কে ড্যাজলের শোরুমে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে ফোনটির বিক্রি শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও, হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন লাইফস্টাইল ও প্রযুক্তিবিষয়ক কনটেন্ট নির্মাতারা।

ড্যাজলের আউটলেট থেকে অনার ৬০০এস কিনলে উপহার হিসেবে ক্রেতারা পাচ্ছেন অনার স্মার্ট ওয়াচ ৬আই ও একটি ট্রাভেল ব্যাগ। পাশাপাশি ড্যাজল কেয়ার প্লাসের আওতায় থাকছে বর্ধিত সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ সুবিধা। ফোনটি কিনলে মোটরসাইকেল জেতার লটারিতেও অংশ নেওয়া যাবে। এ ছাড়া ছয় মাসের সুদবিহীন কিস্তিতে ফোনটি কেনার সুযোগ রয়েছে। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই অফারটি চলবে।

অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও বলেন, “অনার ৬০০এস-এ দৈনন্দিন ব্যবহারকারীদের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। ড্যাজলের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকেরা ফোনটি সরাসরি দেখে এর প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। স্মার্টফোনের বাইরেও কানেক্টেড টেকনোলজি ইকোসিস্টেমের প্রসারে কাজ করছে অনার। এ ধরনের অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের কাছে আমাদের পণ্য ও সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

ড্যাজলের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল ইসলাম খান বলেন, “অনার ৬০০এস-এর মাধ্যমে গ্রাহকেরা অনারের প্রযুক্তি সরাসরি ব্যবহারের সুযোগ পাবেন। এই অংশীদারিত্বের ফলে ড্যাজলের বিভিন্ন আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে। বিশেষ অফারের মধ্য দিয়ে এর বিক্রিও শুরু হয়েছে।

অনার ৬০০এস-এ রয়েছে ৮,১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটিতে আড়াই মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার ধাক্কা সামলানোর সক্ষমতা এবং আইপি৬৯ মানের পানি প্রতিরোধব্যবস্থা রয়েছে। আলাদা এআই বাটনের মাধ্যমে ফোনটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে এআই ইমেজ টু ভিডিও ২.০। এই ফিচারের সাহায্যে কথোপকথনের মাধ্যমে নির্দেশনা দিয়ে ছোট ভিডিও তৈরি ও সম্পাদনা করা যায়।

ব্যবহারকারীদের জীবনযাপন, কাজ ও প্রযুক্তি ব্যবহারের ধরন অনুযায়ী ডিভাইসগুলোকে আরও সহজে ব্যবহারযোগ্য ও কার্যকর করে তুলতে কাজ করছে অনার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ