বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ১১৪৯

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ১১৪৯...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৯:৪২ এএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৯:৪২ এএম
চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেফতার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর মধ্যে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক করা হয়েছে ৬৪৯ জনকে। এছাড়া মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার ও আটক করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ১০২ জন, পূর্ববর্তী মামলায় ৮১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৫ জন, গ্রেফতারি পরোয়ানায় ১৩৭ জন এবং সাজা পরোয়ানায় ১৬ জন রয়েছেন।

এছাড়া মাদক মামলায় ৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে গ্রেফতার হয়েছেন আরও ৪৭ জন। অভিযানে সরাসরি গ্রেফতার করা হয়েছে ১৩১ জনকে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং ৩৫টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ১৭ হাজার ৪৪ পিস ইয়াবা, ৩০ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা, ১৮৮ লিটার চোলাই মদ, ছয় বোতল বিদেশি মদ এবং ৬৯৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আটজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, নোয়াখালীতে তিনজন, ফেনীতে একজন এবং খাগড়াছড়িতে দুজন রয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৪৯ জনের মধ্যে ৪১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২৩০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ৩৮৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৭০, লক্ষ্মীপুরে ৪৩, চাঁদপুরে ৩৭, কক্সবাজারে ৩৪, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮, ফেনীতে ১৮, নোয়াখালীতে ১৭, রাঙামাটিতে ১২, বান্দরবানে আট এবং খাগড়াছড়িতে সাত জনকে আটক করা হয়েছে। জনস্বার্থে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ