বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএমসর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

দেশের অর্থনীতিতে প্রবাসীদের অসামান্য অবদান থাকা সত্ত্বেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভোটাধিকার এবং দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে নানা ধরনের জটিলতা ও দীর্ঘসূত্রিতা দুঃখজনক। এই ভোগান্তি নিরসনে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যের প্রবাসী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ বিচারক মো. বেলায়েত হোসেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বিচারক বেলায়েত হোসেন আরও বলেন, প্রবাসীদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এ সংগঠন কাজ করে যাচ্ছে। প্রবাসীরা যাতে দেশে এসে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে আরও দায়িত্বশীল ও সেবামুখী হওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, বাংলাদেশ বেতারের মহানগর প্রতিনিধি ও ক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার,সংবাদমাধ্যমের ব্যুরোপ্রধান হুমায়ুন রশীদ চৌধুরী, বাসস প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, সংবাদমাধ্যমের সিলেট প্রতিনিধি শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য মো. মারুফ হাসান, আব্দুল হান্নান ও সহযোগী সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া একই দিনে ভারতের মুর্শিদাবাদের প্রখ্যাত অধ্যাপক আব্দুল হালিম শেখও সিলেট প্রেস ক্লাব সদস্যদের সঙ্গে একটি সৌহার্দপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ