বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সরিয়ে দেওয়া হলো ডিটিসিএর আলোচিত সেই সচিবকে

সরিয়ে দেওয়া হলো ডিটিসিএর আলোচিত সেই সচিবকে...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ২:৫৯ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ২:৫৯ পিএম
সরিয়ে দেওয়া হলো ডিটিসিএর আলোচিত সেই সচিবকে

বিএনপির একটি স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্যের পর পদ হারালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমান।

তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে নতুন নির্বাহী পরিচালক হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব থেকে সরানোর কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে, গত রোববার রাজধানীর এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগানটিকে হাদিসের সঙ্গে তুলনা করে তিনি জানান, অনেকে তার এ মন্তব্যকে পরবর্তী পদায়নের জন্য প্রধানমন্ত্রীকে তোষামোদ হিসেবে বিবেচনা করতে পারেন। তবে তার মতে, স্লোগানটি একটি ‘হাদিস’।

অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ