গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘উদ্ভূত পরিস্থিতির কারণে মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও চ্যানেলটির স্পেশাল করেসপন্ডেন্ট রাজীব ঘোষকে হেফাজতে নেওয়া হয়েছে।
‘পুলিশ তাদের সঙ্গে কথা বলছে,’ জানান তিনি।






