বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

দে মিগেলের আগেও মাঠে মৃত্যু হয়েছে যাদের

দে মিগেলের আগেও মাঠে মৃত্যু হয়েছে যাদের...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৪:৩৭ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৪:৩৭ পিএম
দে মিগেলের আগেও মাঠে মৃত্যু হয়েছে যাদের

স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর মারা গেছেন ৩০ বছর বয়সি ফুটবলার জেসুস দে মিগেল।

ফুটবল মাঠে খেলোয়াড়ের মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। মঙ্গলবার মারা গেছেন টেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগেল। স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে এফসি আন্দোরার গোলকিপারের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছিলেন। ৩০ বছর বয়সে তার মৃত্যু হলো।

মাঠে বা মাঠের চোটে প্রাণ হারানো খেলোয়াড়দের মধ্যে তিনি একা নন। এএফপি স্পোর্টস এমন পাঁচটি ঘটনা তুলে ধরেছে।

কনফেডারেশনস কাপের সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলছিলেন ক্যামেরুনের মিডফিল্ডার ফোয়ে। ফ্রান্সের লিয়নে ম্যাচ চলার সময় হার্ট অ্যাটাক করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ম্যানচেস্টার সিটি, ওয়েস্ট হ্যাম ও লিয়নের সাবেক এই খেলোয়াড়কে মাঠ থেকে বাইরে নেওয়া হয়। চিকিৎসা কর্মীরা মুখে মুখে শ্বাস ও অক্সিজেন দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন।

৪৫ মিনিট ধরে হৃদস্পন্দন ফেরানোর চেষ্টা ব্যর্থ হয়। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়। বয়স ছিল মাত্র ২৮ বছর। তার মৃত্যুর পর ফুটবলারদের হৃদরোগ পরীক্ষা এবং ম্যাচের সময় চিকিৎসার মান উন্নত হয়। ক্লাবের চিকিৎসা দলকে সিপিআরের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। ডিফিব্রিলেটরও ব্যবহার বাড়ে।

স্পেনের আন্তর্জাতিক খেলোয়াড় পুয়ের্তা তখন ২২ বছরের। সেভিয়ার হয়ে লা লিগায় হেতাফের বিপক্ষে খেলতে গিয়ে তিনি মাঠে পড়ে যান। তিন দিন পর তিনি মারা যান। দীর্ঘ সময় হৃদযন্ত্র বন্ধ থাকায় একাধিক অঙ্গ বিকল হয়েছিল। এর তিন মাস আগেই সেভিয়াকে উয়েফা কাপ জিততে সাহায্য করেছিলেন তিনি।

স্পেনের কিংবদন্তি সের্হিও রামোস পুয়ের্তার স্মরণে শরীরে ট্যাটু করেছেন। ২০১০ সালে স্পেন বিশ্বকাপ জেতার সময় তিনি পুয়ের্তার নামে উৎসর্গ করা একটি টি-শার্টও পরেছিলেন। রামোস বলেন, ‘আন্তোনিও সব সময় আমার সঙ্গে ছিল। পরের ম্যাচে আমি তার জার্সি নিয়ে মাঠে নেমেছিলাম। এরপর অনেক দিন তাকে উৎসর্গ করা একটি জার্সি পরেছি।

মাদারওয়েলের অধিনায়ক ও’ডনেল মারা যান হৃদযন্ত্র বন্ধ হয়ে। স্কটিশ প্রিমিয়ার লিগে ডান্ডি ইউনাইটেডের বিপক্ষে ৫-৩ গোলের জয়ের ম্যাচ তখন শেষের দিকে। ৩৫ বছর বয়সি এই মিডফিল্ডার বদলি হওয়ার ঠিক আগে মাঠে ঢলে পড়েন। প্রায় পাঁচ মিনিট মাঠেই তার চিকিৎসা চলে। এরপর অপেক্ষায় থাকা অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয়।

ও’ডনেল স্কটল্যান্ড, সেল্টিক ও শেফিল্ড ওয়েডনেসডের হয়ে খেলেছেন। তার মৃত্যুতে স্কটিশ ফুটবলে ব্যাপক শোক নেমে আসে। অনেক ম্যাচ পিছিয়ে দেওয়া হয়। তার ম্যানেজার মার্ক ম্যাকগি বলেন, ‘সব দিক থেকেই সে ছিল ছেলেদের মধ্যে একজন পুরুষ। তার মনোভাব, পেশাদারিত্ব, সততা আর আন্তরিকতায়।

২৫ বছর বয়সি এই ব্রাজিলিয়ান তখন ভারতের সবচেয়ে বেশি বেতনের ফুটবলার। বেঙ্গালুরুতে ফেডারেশন কাপের ফাইনালে তিনি নিজের ক্লাব ডেম্পোর হয়ে গোল করেন। ম্যাচের ১২ মিনিট বাকি থাকতে গোলের সময় প্রতিপক্ষের গোলকিপারের সঙ্গে তার সংঘর্ষ হয়।

ক্রিস্টিয়ানো ভারতে গিয়েছিলেন দেশে মায়ের জন্য বাড়ি বানানোর টাকা জোগাড় করতে। মাঠে তিনি মুখ থুবড়ে পড়েন। নাইজেরিয়ান স্ট্রাইক পার্টনার সান্তি মার্টিন্স সঙ্গে সঙ্গে তাকে সামলান। অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নেওয়া পর্যন্ত মার্টিন্স তার পাশেই ছিলেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। কারণ ছিল হার্ট অ্যাটাক।

২০২১ সালে টাইমস অব ইন্ডিয়াকে সতীর্থ ও ক্লাব অধিনায়ক স্ট্যানলি কোলাকো বলেন, ‘খেলা চলতেই থাকল। বাকি ১২ মিনিট আমরা খেললাম। ট্রফি নিলাম। হাসপাতালে পৌঁছে তবেই ক্রিস্টিয়ানোর মৃত্যুর কথা শুনলাম। আমরা ভেঙে পড়লাম। নিজেদের সামলাতে পারছিলাম না।

উরুগুয়ের ২৭ বছর বয়সি সেন্টার-ব্যাক ইজকিয়েরদো কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর ম্যাচে খেলছিলেন। তার ক্লাব নাসিওনালের প্রতিপক্ষ ছিল ব্রাজিলের সাও পাওলো। ম্যাচ চলার সময় তার হৃদস্পন্দনের তাল কেটে যায় (কার্ডিয়াক অ্যারিথমিয়া)। তাকে হাসপাতালে নেওয়া হয়। পাঁচ দিন পর তিনি মারা যান। কারণ ছিল ‘হৃদস্পন্দনের অনিয়মের সঙ্গে সম্পর্কিত কার্ডিও-রেসপিরেটরি অ্যারেস্ট’।

মৃত্যুর মাত্র ১০ দিন আগে তার দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছিল। ক্লাব তার মৃত্যুকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে বর্ণনা করেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ