দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই নেতা।
একটি প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার শিউল শহরে পৌঁছেছেন।
এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’ (Rebuilding Trust in a Transforming World)।
এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল এবারের অধিবেশনে অংশগ্রহণ করবে। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য।
দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি ও পিপল পাওয়ার পার্টি যৌথভাবে সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনের আয়োজন করছে।






