বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৫:০৭ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৫:০৭ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাসুদ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদকে (৩০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাকে আটক করে কসবা থানা পুলিশ।

আটক মাসুদ উপজেলার বায়েক ইউনিয়নের কান্দারপাড় গ্রামের আবুল খায়েরের ছেলে।

কসবা থানার বায়েক ইউনিয়ন বিটের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক সাগর হাওলাদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ