রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পিএম
মিছিল বের করার চেষ্টা, নিষিদ্ধ সংগঠনের ৫ কর্মী গ্রেফতার

শেরপুরে স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন এলাকায় শেরপুর সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন এলাকায় শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কের পাশে একদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সদর থানার নিয়মিত টহল দল অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম এবং ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমানসহ ৫ জন। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় আমাদের নিয়মিত টহল ছিল। এ সময় স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ