শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৫:১৬ এএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ৫:১৬ এএম
ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হেরে গেল পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে ভারত।

খেলার শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে ভারত। প্রথমার্ধেই তারা ম্যাচ ৩-০ করে। জোড়া গোল করেন সোহাইল বাট। তার গোলেই ম্যাচের ১৪ মিনিটে প্রথমে এগিয়ে যায় ভারত। ৫ মিনিট পরেই আরেক গোল করেন সোহাইল।

চাপটা ধরে রেখে ৩২ মিনিটে তৃতীয় গোলটাও পেয়ে যায় তারা মংলেন্থান কিপজেনের লক্ষ্যভেদে। গল্প এরপর অন্য রকমও হতে পারত যদি না শায়ক দস্ত পেনাল্টি মিস করতেন। ভারতের তৃতীয় গোলের পরপরই পেনাল্টি পেয়েছিল পাকিস্তান। শায়ক সেই সুযোগ উড়িয়ে মেরে নষ্ট করেছেন।

তবে ভারত শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ম্যাচের যোগ করা সময়ে দুই গোল করে ব্যবধান কমিয়েছিল পাকিস্তান। এতে শেষ মুহূর্তে জয়ের আশা জেগেছিল দলটির সমর্থকদের মনে। কিন্তু প্রথমার্ধে পাওয়া পেনাল্টি কাজে লাগাতে পারলে হয়তো ম্যাচের গল্পটা অন্য রকমও হতে পারত।

শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছে পাকিস্তান। শায়ক ৬৫ মিনিটে চোট নিয়ে উঠে গেলে বদলি নামা নজিব উল্লাহ ৯০তম মিনিটে প্রথম ব্যবধান কমান হেডে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ