সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ময়মনসিংহে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৯:৪০ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৯:৪০ পিএম
ময়মনসিংহে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ডাম্প ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাহাদুরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলামসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুইজন পিকআপ ভ্যানে ছিলেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

ওসি আজহারুল ইসলাম বলেন, নেত্রকোণা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ময়মনসিংহে যাচ্ছিল। পথে বাহাদুরনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয়রা আহত তিনজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুইজনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ