শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মৌলভীবাজার সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত: বিজিবি

মৌলভীবাজার সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত: বিজিবি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
মৌলভীবাজার সীমান্তে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা প্রতিহত: বিজিবি

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি ও বনাঞ্চল-সংলগ্ন সীমান্তে গতকাল গভীর রাতে, আজ সকালে এবং রাত ৮টার দিকে বাতি নিভিয়ে পুশইনের চেষ্টা চালানো হয়। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তৎপরতায় এসব চেষ্টা প্রতিহত করা হয়েছে।

আতাউর রহমান বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ড্রোন, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ দিন-রাত সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ