শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

রাজধানীতে রাস্তা পারাপাররত ২ নারী বাসচাপায় নিহত

রাজধানীতে রাস্তা পারাপাররত ২ নারী বাসচাপায় নিহত...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএমসর্বশেষ: ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
রাজধানীতে রাস্তা পারাপাররত ২ নারী বাসচাপায় নিহত

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। বিস্তারিত পরে জানাতে পারব।

পুলিশের একটি সূত্র বলছে, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করে পুলিশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ