শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

৯৭ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে সরকার

৯৭ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে সরকার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ৩:২০ পিএমসর্বশেষ: ১২ নভেম্বর ২০২৬, ৩:২০ পিএম
৯৭ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনবে সরকার

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় প্রায় ২ কোটি সাইকেল জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার। তৃতীয় প্রজন্মের ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি সংগ্রহে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। এসব বড়ি সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়। ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনা হবে।

প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের নির্ধারিত ক্রয়প্রক্রিয়ার মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। এতে সুপারিশকৃত দরদাতা হিসেবে রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ