শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
২৮শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ

এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৮:০০ এএমসর্বশেষ: ১৩ নভেম্বর ২০২৬, ৮:০০ এএম
এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদ। উপন্যাসের চরিত্র, নাটকের সংলাপ, চলচ্চিত্রের গল্প কিংবা গানের কথায়- সবখানেই তৈরি করেছেন নিজস্ব এক জগৎ। মৃত্যুর ১৪ বছর পরও তার সৃষ্টির প্রতি পাঠকের ভালোবাসা একটুও কমেনি। আজ থেকে ৭৮ বছর আগে এই দিনে (১৩ নভেম্বর) পৃথিবীতে এসেছিলেন তিনি। এ উপলক্ষ্যে বইমেলা, সংগীত, শ্রুতি প্রযোজনা ও জন্মভূমি নেত্রকোনা সদরে ও কেন্দুয়ায় নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে তাকে।

নেত্রকোনার মোহনগঞ্জের শেখ বাড়িতে (নানাবাড়ি) জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবার বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা, মা আয়েশা ফয়েজ গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন হুমায়ূন। সহজ ভাষা, জীবন্ত সংলাপ, সূক্ষ্ম রসবোধের সমন্বয়ে মধ্যবিত্তের জীবন উঠে এসেছে তার সমগ্র সাহিত্যে। হিমু, মিসির আলী, শুভ্র, রূপা কিংবা বাকের ভাইয়ের মতো চরিত্র পেয়েছে পাঠক-দর্শকের অকৃত্রিম ভালোবাসা।

উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও গীতিকার হিসাবেও রেখেছেন অনন্য স্বাক্ষর। ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’ ও ‘আজ রোববার’ নাটকের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যান তিনি। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র তার সৃজনশীলতার স্বাক্ষর বহন করে। বাংলা সাহিত্যে নতুন পাঠক তৈরিতেও তার অবদান উল্লেখযোগ্য।

জন্মদিনের আয়োজন : জন্মদিন উপলক্ষ্যেসংবাদমাধ্যম প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে অন্যপ্রকাশ ও ডেইলি বরিশাল ডেস্ক। ১৩-১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা। হুমায়ূন আহমেদের বই কেনা যাবে ৩০ শতাংশ কমিশনে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ