রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন উদ্যোগের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের
জাতীয়

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন উদ্যোগের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন উদ্যোগের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় তিন উদ্যোগের প্রস্তাব ইউজিসি চেয়ারম্যানের

আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, যৌথ গবেষণা এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়নে তিনটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সেগুলো হলো-শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে অংশীদারত্ব, যৌথ গবেষণা ও শিল্প বা সমাজের সমস্যা সমাধানে প্রকল্প গ্রহণ এবং পাঠদান ও শিক্ষার্থীসেবার মান উন্নয়ন।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ২০২৬ সালের অর্ধবার্ষিক সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রস্তাব দেন।

উদ্যোগগুলো বাস্তবায়নের রূপরেখা তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান প্রস্তাব করেন, ৩০ দিনের মধ্যে প্রতিটি উদ্যোগের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন, ৯০ দিনের মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু এবং ছয় মাসের মধ্যে অগ্রগতি পর্যালোচনা করতে হবে। এ জন্য আগ্রহী বিশ্ববিদ্যালয়গুলোকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মনোনয়ন ও কাজের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের চাহিদা এবং দেশের বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত করতে হবে। স্নাতকদের শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না; কর্মক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা, দলগতভাবে কাজ করা এবং নতুন উদ্যোগের মাধ্যমে বাস্তব সুফল তৈরির দক্ষতাও থাকতে হবে।

এ লক্ষ্যে শিল্পপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ইন্টার্নশিপ, এসব প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ প্রকল্প এবং উদ্যোক্তা তৈরির শিক্ষা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তবে প্রত্যেক স্নাতককে উদ্যোক্তা হতে হবে, এমন নয় বলেও উল্লেখ করেন ইউজিসি চেয়ারম্যান।

গবেষণার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন, কৃষি, জনস্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানির মতো বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতায় যৌথ গবেষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, মৌলিক গবেষণা এবং সাহিত্য, ইতিহাস ও দর্শনের মতো মানবিক বিদ্যার চর্চার পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানে গবেষণার প্রয়োগ বাড়াতে হবে। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা ও গবেষণার মান বজায় রাখা জরুরি।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার বিষয়ে ইউজিসি চেয়ারম্যান বলেন, শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করলেই সহযোগিতার সুফল পাওয়া যাবে না।

যৌথ গবেষণা, শিক্ষক বিনিময়, যৌথ পাঠদান এবং পিএইচডি গবেষণায় যৌথ তত্ত্বাবধানের মাধ্যমে এসব সম্পর্ককে কার্যকর করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা কোন কাজে এআই ব্যবহার করতে পারবে, ব্যবহারের তথ্য কীভাবে জানাবে এবং ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত থাকবে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

উচ্চশিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মতামত নেওয়া, পাঠ্যক্রম নিয়মিত পর্যালোচনা, মূল্যায়ন পদ্ধতির উন্নয়ন এবং গবেষণায় সততা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক মামুন আহমেদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান শুধু র্যাঙ্কিং দিয়ে বিচার করা যায় না; শিক্ষার মান, ডিগ্রির গ্রহণযোগ্যতা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল যোগাযোগব্যবস্থা এবং একাডেমিক ও প্রশাসনিক সেবা সমন্বিত করার পাশাপাশি নারী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং বড় শহরের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।

সম্মেলনের একটি অধিবেশনে এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপান্তর নিয়ে আলোচনা হয়। এতে সার্বিয়ার গ্লোবাল এডুকেশন ফিউচারসের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল লুকশা ও কাজাখস্তানের আলমাটি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আসিলবেক কোঝাখমেতভ অংশ নেন।

অনুষ্ঠানে আইএইউপির প্রেসিডেন্ট ও চীনের সিয়াস ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. শন চেন, আইএইউপির কোষাধ্যক্ষ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান অংশ নেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও আইএইউপি যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে, যাতে ২৫টি দেশের ১৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

এর আগে সকালে তিন দিনব্যাপী আইএইউপি সেমি-অ্যানুয়াল মিটিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪০ মিনিট আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

৪০ মিনিট আগে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

৪০ মিনিট আগে
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

৪০ মিনিট আগে
অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

৪০ মিনিট আগে
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

৪০ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

পরবর্তী সংবাদ

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

০৩:১৪ PM

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

০৩:১৪ PM

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

০৩:১৪ PM

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

০৩:১৪ PM