রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গণভোটের রায় মেনে নিন, ফ্যাসিবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব: পরওয়ার
জাতীয়

গণভোটের রায় মেনে নিন, ফ্যাসিবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব: পরওয়ার

গণভোটের রায় মেনে নিন, ফ্যাসিবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব: পরওয়ার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ৬:৫৯ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
গণভোটের রায় মেনে নিন, ফ্যাসিবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব: পরওয়ার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে গাড়ি পোড়ানো, বাড়িঘরে আগুন দেওয়া ও মানুষের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এসব করে মানুষের সহানুভূতি পাওয়া যাবে না। দলটিকে অতীতের অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে বিচার মেনে নিতে হবে।

একইসঙ্গে সরকারের প্রতি গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণভোটের রায় মেনে নিন, আর আমরা আমাদের দলীয় জায়গা থেকে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ-আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা করে যাব।

‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে’ আজ শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিলের আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দলটির নেত্রী দেশে ফিরছেন, তারা আবার ক্ষমতায় আসছেন কিংবা সরকার বাতিল করে জাতীয় বা সামরিক সরকার গঠন করা হবে—এমন নানা প্রচারণায় বিচলিত হওয়ার কিছু নেই।

তিনি আরও বলেন, ‘যাদের হাতে সহস্রাধিক মানুষের লাশের গন্ধ এবং রক্ত, যারা ৪০ হাজার লোককে আহত করেছে, আবু সাঈদ, মুগ্ধ এবং শিশুদের নিষ্ঠুরভাবে হত্যা করেছে, মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, এই নিষ্ঠুরতাকে বাংলার মানুষ কখনো ভুলতে পারে না।

আওয়ামী লীগকে এসব অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অপরাধের বিচার মেনে নেওয়ার মধ্য দিয়েই দলটিকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে।

‘গণহত্যার অপরাধের দায় নিয়ে আপনাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটাই হলো সমাধান,’ বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তার মূল ভিত্তি ছিল জুলাই সনদ। কিন্তু সরকার সেই সনদকে অগ্রাহ্য করছে। গণভোটের রায় না মানার কারণে সরকারই ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি করছে।

তিনি বলেন, ‘৭০ ভাগ লোকের রায় যদি না মানেন তবে কিসের জাতীয় ঐক্যের ডাক দেবেন? তাদের রায়টা মানেন, তাহলেই ফ্যাসিবাদ ঠেকাতে পারবেন।

জামায়াতের এই নেতা বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছেন। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে সেই রায় উপেক্ষা করার সুযোগ নেই।

‘গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই,’ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে পরওয়ার বলেন, সংবিধান সংস্কার নিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাহার করতে হবে এবং সরকার গঠিত বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করতে হবে। গণভোটে অনুমোদিত প্রক্রিয়ায় সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কার বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ‘কেন একদলীয় কমিটি করতে গেলেন? নোট অব ডিসেন্ট প্রত্যাহার করুন। বিশেষ কমিটির কাজ বন্ধ করে গণভোটে অনুমোদিত যে আইনি কাঠামো, সংবিধান সংস্কার পরিষদ—গণভোটে অনুমোদিত আইনি প্রক্রিয়ার পথ মেনে নিয়ে এই গণভোটের গণরায়টা মেনে নিতে পারেন।

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। বিরোধী দলকে দায়ী না করে নিজেদের ব্যর্থতা খতিয়ে দেখা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, একটি জেলার সন্ত্রাসী কর্মকাণ্ডও তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। প্রধানমন্ত্রীর উচিত মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব পুনর্বিবেচনা করা।

পরওয়ার আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। সচিবালয়, বিচার বিভাগ, সাংবিধানিক পদ ও প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ঐক্য তৈরি হয়েছিল, তা ধরে রাখতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।

‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক,’ বলেন এই নেতা।

সমাবেশের শুরুতে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর অবদানের কথা স্মরণ করে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন জানান মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। সমাবেশ শেষে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

‘আওয়ামী লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে জামায়াতের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩৮ মিনিট আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

৩৮ মিনিট আগে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

৩৮ মিনিট আগে
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

৩৯ মিনিট আগে
অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

৩৯ মিনিট আগে
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৯ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

পাগলা মসজিদে ৫১ বস্তা টাকা ও এক বস্তা চিঠি, সঙ্গে মিলল সোনার চামচ-বাটি

পরবর্তী সংবাদ

নারায়ণগঞ্জে বকেয়া বেতন না দিয়ে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

০৩:১৪ PM

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

০৩:১৪ PM

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

০৩:১৪ PM

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

০৩:১৪ PM