রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /এসএসসিতে ১০ বিষয়ে ফেল করেও পাস, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ কারাগারে ৩
জাতীয়

এসএসসিতে ১০ বিষয়ে ফেল করেও পাস, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ কারাগারে ৩

এসএসসিতে ১০ বিষয়ে ফেল করেও পাস, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ কারাগারে ৩...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ৯:০৪ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
এসএসসিতে ১০ বিষয়ে ফেল করেও পাস, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ কারাগারে ৩

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হলেও বিষয়টি আজ শনিবার জানা গেছে।

এর আগে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

কারাগারে যাওয়া তিনজন হলেন—চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬), স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম (২৭)। ফরহাদুল ও শহিদুল অস্থায়ী কর্মচারী।

ফল জালিয়াতির অভিযোগে শিক্ষা বোর্ডের করা মামলার এজাহারে তাদের নাম উল্লেখ করা হয়নি। তবে সিআইডি জানিয়েছে, তদন্তে এ ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর গ্রেপ্তার করা হয়।

সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়া সাংবাদিকদের বলেন, তিনজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ফলাফল জালিয়াতির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

শিক্ষা বোর্ড ও পুলিশ সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করানোর অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলাটি করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক। এতে বোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম, নূর হোসেন ওরফে রায়হান ও এক শিক্ষার্থীকে আসামি করা হয়।

এজাহার অনুযায়ী, ওই শিক্ষার্থী ১০ বিষয়ে অকৃতকার্য হয়। তবে নম্বর পরিবর্তনের পর প্রকাশিত ফলে তার জিপিএ আসে ৪ দশমিক ৯৪। উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫ ও গণিতে ৯-এর পরিবর্তে ৬৬ নম্বর দেওয়া হয়। অন্য বিষয়েও নম্বর বাড়ানোর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক সাংবাদিকদের বলেন, পুনর্নিরীক্ষণের সময় উত্তরপত্রের নম্বরের সঙ্গে প্রকাশিত ফলের অসংগতি ধরা পড়ে। এরপর বোর্ড অভ্যন্তরীণ তদন্ত ও ওই শিক্ষার্থীর ফল স্থগিত করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মামলা করা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪৮ মিনিট আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

৪৯ মিনিট আগে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

৪৯ মিনিট আগে
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

৪৯ মিনিট আগে
অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

৪৯ মিনিট আগে
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

৪৯ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

বিয়ে হওয়ার কথা ডিসেম্বরে, সেই খবর জেনে কোপানো হয় নূপুরকে, এখন আইসিইউতে জীবনযুদ্ধ

পরবর্তী সংবাদ

অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM