২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মনি, শাজাহান খান ও আব্দুর রাজ্জাকসহ ছয়জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার পলাতক আসামি মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। সকালে কারাগারে থাকা পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে অসুস্থতার কারণে মুহাম্মদ ফারুক খানকে হাজির করা হয়নি। এর আগে এ মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এদিকে, শতাধিক গুম ও খুনের ঘটনায় করা মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।






