রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /‘কথা নয়, কাজে হবে পরিচয়’ স্লোগানে ইউপি নির্বাচনের প্রচারে ঝালমুড়ি বিক্রেতা
জাতীয়

‘কথা নয়, কাজে হবে পরিচয়’ স্লোগানে ইউপি নির্বাচনের প্রচারে ঝালমুড়ি বিক্রেতা

‘কথা নয়, কাজে হবে পরিচয়’ স্লোগানে ইউপি নির্বাচনের প্রচারে ঝালমুড়ি বিক্রেতা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ৬:২৫ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
‘কথা নয়, কাজে হবে পরিচয়’ স্লোগানে ইউপি নির্বাচনের প্রচারে ঝালমুড়ি বিক্রেতা

‘কথা নয়, কাজে হবে পরিচয়, জনগণ থাকলে পাশে, নিশ্চিত হবে জয়’ স্লোগানে ভোটের মাঠে নেমে পড়েছেন ঝালমুড়ি বিক্রেতা আহম্মদ হোসাইন শেখ আফজাল। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা তিনি। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ওই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নামছেন না ৬১ বছর বয়সী আফজাল। ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন মাত্র ছয় ভোটের ব্যবধানে। এরপর আর নির্বাচন করেননি। এরই মধ্যে কেটে গেছে ২৯ বছর।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, এবারের ইউপি নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি। রাজারহাট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথম ধাপে হওয়ার কথা রয়েছে।

প্রায় ৩৫ বছর ধরে রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করছেন আফজাল। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তাঁর সংসার। প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করে আয় হয় প্রায় ৫০০ টাকা। এই আয় দিয়েই চলে পরিবার। তাঁর তিন ছেলে শেখ মেহেদী হাসান রাজু (২৮), শেখ রাসেল (২৫) ও শেখ রাশেদ (২৩)। তাঁরাও বাবার মতো ভ্যানে করে ঝালমুড়ি বিক্রি করেন।

যে ভ্যান দিয়ে সংসার চালাই, সেটিকেই প্রচারের কাজে লাগিয়েছি। মানুষের ভালোবাসা থাকলে টাকার জোরের প্রয়োজন হয় না।
আহম্মদ হোসাইন শেখ আফজাল, ঝালমুড়ি বিক্রেতা

নির্বাচনের প্রচারণার জন্য আলাদা কোনো বাহন নেই আফজালের। যে ভ্যানে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালান, সেই ভ্যানেই লাগিয়েছেন নির্বাচনী ব্যানার। প্রতিদিন বিভিন্ন এলাকায় ভ্যান নিয়ে ঘুরে ঝালমুড়ি বিক্রির পাশাপাশি ভোটারদের কাছে নিজের প্রার্থিতার কথাও তুলে ধরছেন।

আফজাল বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সঙ্গে আছি। এলাকার মানুষ আমাকে ইউপি নির্বাচনে দাঁড়ানোর জন্য উৎসাহ দিচ্ছেন। তাঁদের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই। মানুষের কাছে আমার চাওয়া, তাঁরা যেন আমাকে একবার সুযোগ দেন।’

প্রচারণা চালানোর জন্য বেশি টাকা খরচ করার সামর্থ্য নেই জানিয়ে আফজাল বলেন, ‘যে ভ্যান দিয়ে সংসার চালাই, সেটিকেই প্রচারের কাজে লাগিয়েছি। মানুষের ভালোবাসা থাকলে টাকার জোরের প্রয়োজন হয় না।’

১৯৯৭ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার স্মৃতিচারণা করে আফজাল বলেন, ওই নির্বাচনে ‘বই’ প্রতীক নিয়ে একই ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। প্রতিদ্বন্দ্বীর কাছে মাত্র ছয় ভোটের ব্যবধানে পরাজিত হন। এরপর নানা কারণে আর নির্বাচনে অংশ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা বীরু শেখ ও জমশেদ আলীসহ কয়েকজন বলেন, দীর্ঘদিন ধরে ঝালমুড়ি বিক্রি করায় আফজাল এলাকার পরিচিত মুখ। সাধারণ মানুষের সঙ্গে তাঁর ভালো যোগাযোগ রয়েছে। নিজের ঝালমুড়ি বিক্রির ভ্যানে নির্বাচনী ব্যানার লাগিয়ে প্রচারণা চালানোয় এলাকায় তাঁকে নিয়ে আলোচনা হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩২ মিনিট আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

৩২ মিনিট আগে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

৩২ মিনিট আগে
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

৩২ মিনিট আগে
অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

৩২ মিনিট আগে
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

৩২ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

মুফতি রুহুল আমিনের মুক্তি চায় কওমি মাদ্রাসার সর্বোচ্চ অথরিটি

পরবর্তী সংবাদ

জামায়াত ও ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর জামিন হয়নি, নোয়াখালীতে সড়ক অবরোধ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM