রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের আলোচনাগুলোকে বাস্তব সহযোগিতায় রূপ দেওয়ার উপায় নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। ব্রিটিশ হাইকমিশনার জানান, কপ-৩১ সম্মেলনে জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) নতুন একটি ব্যবস্থায় যুক্তরাজ্য প্রথমবারের মতো ৪০ কোটি পাউন্ড অনুদান দিয়েছে। পরিচ্ছন্ন জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানো এ ব্যবস্থার লক্ষ্য। এ ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে বাংলাদেশে আরও বেশি জলবায়ু বিনিয়োগ আনার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুতি, নারী ও শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পাটের মতো পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বাড়ানোর বিষয়ে দুই দেশ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

বৈঠকে গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করা হয়েছে। রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করে এ রায় বাস্তবায়নে আন্তর্জাতিক চাপ জোরদার করতে দেশটির সহযোগিতা চান তিনি।

এ সময় রোহিঙ্গাদের পক্ষে ধারাবাহিকভাবে কাজ করায় এডিনবারার ডাচেস সোফিরও প্রশংসা করেন শামা ওবায়েদ ইসলাম। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তার সাম্প্রতিক সফরসহ এ জনগোষ্ঠীর অধিকার ও দুর্দশা নিয়ে সোফির অ্যাডভোক্যাসি বিষয়টি উল্লেখ করেন তিনি।

জবাবে ব্রিটিশ হাইকমিশনার রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে সৃজনশীল অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সাংস্কৃতিক বিনিময়, সংসদীয় কূটনীতি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

এ প্রসঙ্গে যুক্তরাজ্যে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সফরে অক্সফোর্ডের অ্যাশমোলিয়ান জাদুঘরের সঙ্গে তার আলোচনার বিষয়টিও তুলে ধরেন তিনি। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারে জাদুঘরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে দুই পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: ড. তিতুমীর

আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: ড. তিতুমীর

৪৫ মিনিট আগে
তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

৪৫ মিনিট আগে
হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

৪৫ মিনিট আগে
মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

৪৬ মিনিট আগে
সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী

সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী

৪৬ মিনিট আগে
ছেলেদেরও বিয়ের বয়স ন্যূনতম ১৮ করার সুপারিশ, সরকার এর বিপক্ষে

ছেলেদেরও বিয়ের বয়স ন্যূনতম ১৮ করার সুপারিশ, সরকার এর বিপক্ষে

৪৬ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত

পরবর্তী সংবাদ

ইসলামবাগে আগুন নেভাতে গিয়ে দেয়াল ধসে ফায়ার সার্ভিসের ২ সদস্য আহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

👁️ ২৫ পঠিত
৩

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৪

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৫

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: ড. তিতুমীর

০৯:২১ PM

তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

০৯:২১ PM

হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

০৯:২০ PM

মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

০৯:২০ PM

সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী

০৯:২০ PM