রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী
জাতীয়

মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ৯:২০ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ৯:২০ পিএম
মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া এলাকায় উন্নয়নকাজের উদ্বোধন করেন।

মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করতে ২৭ কোটি ৯২ লাখ টাকারও বেশি ব্যয়ে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

রোববার (২৯ নভেম্বর) তিনি এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন। পাশাপাশি দুটি সড়কের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সাটুরিয়া উপজেলার হরগজ ইউপি অফিস-কান্দাপাড়া বাজার ভায়া নোয়াপাড়া সড়ক উন্নয়ন, সাটুরিয়া মাছ বাজার সেতু নির্মাণ, দড়গ্রাম-জিপসি-নাগরপুর জিপসি ভায়া সভার-ছনকা বাজার সড়ক নির্মাণ এবং গড়পাড়া-বাংলাদেশ হাট-রানাদিয়া সড়কে সেতু নির্মাণ।

উন্নয়নকাজের উদ্বোধন শেষে স্থানীয় জনগণের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় এলাকার মানুষের অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই দাবির পরিপ্রেক্ষিতে প্রতিশ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সড়ক ও সেতু নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা বাড়বে এবং অসুস্থ ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চলাচল আরও সহজ হবে।

তিনি বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রাস্তা প্রশস্ত করা প্রয়োজন। এ জন্য কোথাও কারও জমির সামান্য অংশ প্রয়োজন হলে জনস্বার্থ ও এলাকার উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। জনগণের সহযোগিতায় পর্যায়ক্রমে এলাকার সব উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান।

তিনি বলেন, সড়কের নির্মাণকাজ যথাযথ নিয়মে ও মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। কাজের মানের সঙ্গে কোনোভাবেই আপস করা যাবে না এবং কাজে বিলম্ব গ্রহণযোগ্য হবে না। যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে; আর নিম্নমানের কাজ করলে সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হবে।

উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী বলেন, ১৭ বছরের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দল আজকের অবস্থানে পৌঁছেছে। ফ্যাসিবাদ কিংবা গুপ্ত তৎপরতার মাধ্যমে কেউ দেশ ও দেশের মানুষের ক্ষতি করতে চাইলে তা মেনে নেওয়া হবে না। দেশে ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

পরে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বরাইদ ইউনিয়ন যুব সমাজ ও তাঁতী মেলা কমিটি আয়োজিত তাঁতী সমাবেশে যোগ দেন। সমাবেশে তিনি মানিকগঞ্জের তাঁতিদের উন্নয়নে সরকারের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় তিনি তাঁতিদের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং মানিকগঞ্জের তাঁতশিল্পের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বরাইদ ইউনিয়ন প্রাথমিক তাঁতী সমিতির নির্বাহী সদস্য মো. আব্দুল ব্যাপারী।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: ড. তিতুমীর

আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: ড. তিতুমীর

৫৭ মিনিট আগে
তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

৫৭ মিনিট আগে
হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

৫৮ মিনিট আগে
সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী

সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী

৫৮ মিনিট আগে
ছেলেদেরও বিয়ের বয়স ন্যূনতম ১৮ করার সুপারিশ, সরকার এর বিপক্ষে

ছেলেদেরও বিয়ের বয়স ন্যূনতম ১৮ করার সুপারিশ, সরকার এর বিপক্ষে

৫৮ মিনিট আগে
রাজধানীতে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও নেতা আটক

রাজধানীতে পেট্রলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ও নেতা আটক

৫৮ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

পরবর্তী সংবাদ

সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

👁️ ২৫ পঠিত
৩

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৪

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৫

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

আমদানি নির্ভরতা কমিয়ে বহুমুখী জ্বালানি কাঠামো গড়তে চায় সরকার: ড. তিতুমীর

০৯:২১ PM

তামাকমুক্ত তারুণ্য গড়তে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর মাহদী আমিনের

০৯:২১ PM

হিফজ প্রতিযোগিতায় বিজয়ী ৬০ হাফেজ, পুরস্কার ১০ লাখ টাকার বেশি

০৯:২০ PM

মানিকগঞ্জে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

০৯:২০ PM

সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী

০৯:২০ PM