রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
1. হোম
2. /জাতীয়
3. /নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ
জাতীয়

নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ৬:১২ এএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
নানক–নাছিমদের আগরতলা আসার খবরে আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ একটি দল ভারতের আগরতলায় অবস্থান করছে—এমন খবর ছড়িয়ে পড়ার পর সীমান্তের এপারে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেল চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় এই বিক্ষোভ হয়।

বিএনপি নেতা-কর্মীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম, আলাউদ্দিন চৌধুরীসহ কয়েকজন আগরতলা বিমানবন্দরে এসেছেন—এমন একাধিক ভিডিও আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাঁরা আগরতলা সীমান্ত এলাকায় আসতে পারেন—এমন খবরও ছড়িয়ে পড়ে। এরপর বেলা সাড়ে তিনটা থেকে আখাউড়া উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্থলবন্দর এলাকায় জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিকেল চারটার দিকে নেতা-কর্মীরা আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকায় বিজিবির বিওপি ক্যাম্পের ফটকের সামনে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল আগরতলায় অবস্থান করছে। তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নাশকতা করতে চাচ্ছে। তাই আমরা সীমান্ত এলাকায় জড়ো হয়েছি। ফ্যাসিস্টদের কাউকে এই দেশে প্রবেশ করতে দেওয়া হবে না।’

বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক সামসুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় পলাতক নেতা জাহাঙ্গীর কবির নানক আগরতলা বিমানবন্দরের কাছাকাছি অবস্থান করে দেশের অভ্যস্তরে ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা করিতেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তসংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা, আখাউড়া ও বিজয়নগর থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের জরুরি ভিত্তিতে সংগঠিত হয়ে সতর্ক অবস্থায় থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়ার নির্দেশক্রমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া প্রশাসক সিরাজুল ইসলাম এই অনুরোধ করেছেন।

পরে বিকেলে আখাউড়া স্থলবন্দর এলাকা ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এলাকার বিজিবির বিওপি ক্যাম্প পর্যন্ত পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

পরিদর্শন শেষে সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। আমরা খবর পেয়েছি তিন উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবি নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে আমাদের নেতা-কর্মীদের সীমান্তে অবস্থান করার জন্য নির্দেশ দিয়েছি। তারা সবাই সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থান করছে।’

সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আগরতলার সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে জাহাঙ্গীর কবির নানকসহ একটি দল অবস্থান করছে। একটি নির্বাচিত সরকারকে ভারতের পৃষ্ঠপোষকতায় অস্থিতিশীল করার জন্য যেকোনো পাঁয়তারা এ দেশের জনগণকে নিয়ে বিএনপি সরকার রুখে দেবে। এ দেশে কোনো অপতৎপরতা করার জন্য আমরা দেব না। আমাদের নেতা-কর্মীরা ও প্রশাসন সজাগ আছে।’

বিকেলে সরেজমিনে দেখা যায়, আখাউড়া স্থলবন্দরে পুলিশ, বিজিবি ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা দায়িত্ব পালন করছেন। আখাউড়ার বিভিন্ন স্থানে পুলিশের তল্লাশিচৌকি রয়েছে।

জানতে চাইলে বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আরও বেশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে প্রবেশ বা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। আর আখাউড়ার সীমান্ত দিয়ে কারও প্রবেশের কোনো তথ্য আমাদের কাছে নেই।’

এর আগে গত রোববার ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকায় নানক-নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আসার খবর পাওয়া যায়। তাঁরা পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে ঘণ্টা দুয়েক অবস্থান করেন। আওয়ামী লীগের নেতারা একটি সাদা গাড়িতে করে এসে ওই ইমিগ্রেশন সেন্টারে ঢোকেন। তবে সেখানে তাঁরা কী করেছেন, সে সম্পর্কে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা রাজ্য পুলিশের অধীন পেট্রাপোল থানা কোনো মন্তব্য করতে চায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার আরেক সীমান্ত এলাকা বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনে পড়েছে। এই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ সাংবাদিকদের বলেন, সীমান্তে টহল অনেক বেশি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো অবৈধ প্রবেশ বা অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৪৯ মিনিট আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

৫০ মিনিট আগে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

৫০ মিনিট আগে
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

৫০ মিনিট আগে
অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

৫০ মিনিট আগে
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

৫০ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

কেমন থাকবে আজকের আবহাওয়া, জানাল অধিদপ্তর

পরবর্তী সংবাদ

‘অনেক হয়েছে, এবার বিশ্রাম নেব’, শেষ আড্ডায় বলেছিলেন সোহেল খান

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ

দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

• প্রধান সম্পাদক:টিএম তুহিন
• প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

০৩:১৪ PM

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

০৩:১৪ PM

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

০৩:১৪ PM

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

০৩:১৪ PM