রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে টানা ২ রাত হামলা, ককটেল-পেট্রোলবোমা নিক্ষেপ
জাতীয়

রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে টানা ২ রাত হামলা, ককটেল-পেট্রোলবোমা নিক্ষেপ

রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে টানা ২ রাত হামলা, ককটেল-পেট্রোলবোমা নিক্ষেপ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ৬:০৩ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম
রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে টানা ২ রাত হামলা, ককটেল-পেট্রোলবোমা নিক্ষেপ

রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পরপর দুই রাতে হামলার ঘটনা ঘটেছে।

প্রথম হামলার পর পুলিশ ককটেল বিস্ফোরণের আলামত পায়। দ্বিতীয় হামলায় একটি ট্রান্সফরমারে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

বৃহস্পতি ও শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে এসব হামলার ঘটনা ঘটে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক সপ্তর্ষি পালসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রথম ঘটনার পর থানায় অভিযোগ করা হলে উপকেন্দ্রে নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়। এরপরও শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৮-১০ জন আবার উপকেন্দ্রে হামলা চালায়। তারা একটি ট্রান্সফরমারে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে দায়িত্বে থাকা কর্মীরা আগুন নেভান।

উপকেন্দ্রে টানা দুই রাতে হামলার ঘটনায় কর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান সপ্তর্ষি পাল।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মনির হোসেন বলেন, হামলাকারীদের মুখ ঢাকা ছিল। তারা ট্রান্সফরমারে আগুন লাগানোর জন্য পেট্রোলবোমা নিক্ষেপ করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপকেন্দ্র লক্ষ্য করে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, গতকাল একই সময়ে হামলাকারীরা কেরোসিনজাতীয় পদার্থ ব্যবহার করে একটি ট্রান্সফরমারে আগুন দেওয়ার চেষ্টা করে। আগুন ধরে যাওয়ার পর কার্যালয়ের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তা নেভান। এ সময় কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও পরে তা স্বাভাবিক হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

ওসি বলেন, এ ঘটনায় মতিহার থানায় মামলা হয়েছে। উপকেন্দ্রের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশি টহলের ব্যবস্থাও করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

৩৮ মিনিট আগে
‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

‘১৬ ডিসেম্বরে ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিলেন শেখ হাসিনা’

৩৮ মিনিট আগে
স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানোর তালিকায় ৪ ভারতীয়! বিবৃতিতে স্বাক্ষর করেননি অনেকেই

৩৮ মিনিট আগে
খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

খুলশীতে এক কোটি টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা

৩৮ মিনিট আগে
অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

অবরুদ্ধ গোপালগঞ্জ এড়িয়ে ১৯ রুটে চলছে বাস

৩৮ মিনিট আগে
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী

৩৮ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

টেকনাফের পাহাড়ে গুলিতে আহত সেই মাদি হাতি চলে এল লোকালয়ে, আতঙ্কে ছোটাছুটি

পরবর্তী সংবাদ

রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে বাসে আগুন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৫ বার পঠিত
২

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৪ পঠিত
৩

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৪ পঠিত
৪

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৪ পঠিত
৫

৯ বছরে অগ্নিকাণ্ডে ১১৬১ প্রাণহানি

👁️ ২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনী মোতায়েন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

০৩:১৪ PM