রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সিকদার পরিবারের আট উড়োজাহাজ জব্দ
জাতীয়

সিকদার পরিবারের আট উড়োজাহাজ জব্দ

সিকদার পরিবারের আট উড়োজাহাজ জব্দ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ৮:২০ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ৮:২০ পিএম
সিকদার পরিবারের আট উড়োজাহাজ জব্দ

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এ তথ্য জানান।

সিকদার পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান আরঅ্যান্ডআর এভিয়েশন লিমিটেডের (R&R Aviation Ltd.) আটটি উড়োজাহাজ ও হেলিকপ্টার জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের স্বার্থে এসব উড়োজাহাজ ও হেলিকপ্টার ক্রোকের আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৯ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ এ তথ্য জানান।

ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সঙ্গে সংশ্লিষ্ট সিকদার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। ঋণের অর্থ বিভিন্ন স্তরে স্থানান্তরের মাধ্যমে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।

অভিযোগ অনুসন্ধানে দুদকের ছয় সদস্যের একটি যৌথ অনুসন্ধান দল কাজ করছে।

অনুসন্ধানে জানা যায়, সিকদার পরিবারের সদস্য রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানাধীন আরঅ্যান্ডআর এভিয়েশন লিমিটেডের মাধ্যমে উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবসা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে এয়ারক্রাফট অপারেটর হিসেবে নিবন্ধিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির চার্টার ফ্লাইট ও উড়োজাহাজ পরিচালনার কার্যক্রম রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, গোপন তথ্য অনুযায়ী, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিষ্ঠানটির মালিকানাধীন উড়োজাহাজ ও হেলিকপ্টার গোপনে বিক্রির চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব উড়োজাহাজ বিক্রি, স্থানান্তর বা হস্তান্তর করা হলে গুরুত্বপূর্ণ আলামত ও সম্পদ শনাক্ত এবং পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। এ কারণে সেগুলো ক্রোকের আবেদন করা হয়।

ক্রোকের তালিকায় রয়েছে দুটি রবিনসন-৬৬, দুটি ইউরোকপ্টার-১৩০ বি-৪, একটি বেল-২৩০, একটি বেল-৪৩০, একটি হকার-৮০০এ এবং একটি পিয়াজিও-১৮০ আভান্তি-২ মডেলের উড়োজাহাজ। সব কটি উড়োজাহাজ ও হেলিকপ্টারের অবস্থান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে উল্লেখ করা হয়েছে।

দুদক বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারায় এসব সম্পদ ক্রোকের আবেদন করা হয়েছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

২২ মিনিট আগে
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

২২ মিনিট আগে
সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

২২ মিনিট আগে
চলন্ত বাসে প্রসবব্যথা, ভয়কে জয় করার এক গল্প

চলন্ত বাসে প্রসবব্যথা, ভয়কে জয় করার এক গল্প

২৩ মিনিট আগে
তারা আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম

তারা আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে: নাহিদ ইসলাম

২৩ মিনিট আগে
জনগণকেও আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করার তাগিদ আইজিপির

জনগণকেও আইনশৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করার তাগিদ আইজিপির

২৩ মিনিট আগে
পরবর্তী সংবাদ

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৩

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৪

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত
৫

হাতিরঝিলে মুখোশ পরে অফিসে ঢুকে গুলি চালাল দুর্বৃত্তরা

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

সিকদার পরিবারের আট উড়োজাহাজ জব্দ

০৮:২০ PM

মার্কেট-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

০৮:২০ PM

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

০৮:২০ PM

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

০৮:১৯ PM

চলন্ত বাসে প্রসবব্যথা, ভয়কে জয় করার এক গল্প

০৮:১৯ PM