রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /এআই ক্যামেরার সামনে ধীরে চললেও ধরা পড়বে অতিরিক্ত গতির গাড়ি
জাতীয়

এআই ক্যামেরার সামনে ধীরে চললেও ধরা পড়বে অতিরিক্ত গতির গাড়ি

এআই ক্যামেরার সামনে ধীরে চললেও ধরা পড়বে অতিরিক্ত গতির গাড়ি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:২১ পিএম
এআই ক্যামেরার সামনে ধীরে চললেও ধরা পড়বে অতিরিক্ত গতির গাড়ি

রাস্তায় সর্বোচ্চ গতিসীমা প্রতিঘণ্টায় ৮০ কিলোমিটার। ক্যামেরার সামনে দিয়ে যাওয়ার সময় গাড়ির গতি ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। তারপরও গাড়িটিকে জরিমানার মুখে পড়তে হলো। কারণ, এআই প্রযুক্তির হিসাবে আগের ৫ কিলোমিটার পথে তার গড় গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। কিন্তু, কীভাবে?

কারণটা বোঝার চেষ্টা করি চলুন। ধরা যাক, একটি সড়কের ৫ কিলোমিটার অংশজুড়ে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। ওই অংশের শুরু ও শেষের ক্যামেরা অতিক্রম করার সময় একটি গাড়ির গতি ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। কিন্তু গাড়িটি পুরো ৫ কিলোমিটার পাড়ি দিয়েছে মাত্র ৩ মিনিটে। দুই ক্যামেরার মাঝখানের এই দূরত্ব ও সময়ের হিসাবেই ধরা পড়ে, মাঝের পথটুকুতে গাড়িটি গতিসীমা অতিক্রম করেছিল।

ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে ৫ কিলোমিটার যেতে সময় লাগে ৩ মিনিট ৪৫ সেকেন্ড। পুরো পথে ৮০ কিলোমিটার গতিসীমা মেনে চললে এরচেয়ে কম সময়ে পৌঁছানো সম্ভব নয়।

অথচ উদাহরণের গাড়িটি ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে মাত্র ৩ মিনিটে। হিসাব অনুযায়ী, এই পথটুকুতে তার গড় গতি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার। এটি নির্ধারিত গতিসীমার চেয়ে ২০ কিলোমিটার বেশি।

এ হিসাব থেকে বোঝা যায়, মাঝপথে গাড়িটি গতিসীমা অতিক্রম করেছে। তবে ঠিক কোথায় বা কতক্ষণ অতিরিক্ত গতিতে চলেছিল, তা গড় গতি থেকে জানা যায় না।

গড় গতি মাপার ব্যবস্থায় সড়কে স্থাপিত অন্তত পরপর থাকা দুটি ক্যামেরার তথ্য নেওয়া হয়। প্রথম ক্যামেরা গাড়ির নম্বরপ্লেট ও সেটি অতিক্রমের সময় রেকর্ড করে। দ্বিতীয় ক্যামেরায় একই নম্বরপ্লেট শনাক্ত হলে দুই রেকর্ড মিলিয়ে দেখা হয়, গাড়িটি নির্ধারিত দূরত্ব পাড়ি দিতে কত সময় নিয়েছে। সেই সময় ও দূরত্ব থেকেই গড় গতি হিসাব করা হয়। গড় গতি নির্ধারিত সীমা অতিক্রম করলে এআই ক্যামেরা তা শনাক্ত করতে পারে।

একটি স্থানে গতি মাপার ক্যামেরা গাড়ির ওই মুহূর্তের গতি রেকর্ড করে। গড় গতি মাপার ব্যবস্থায় হিসাবের আওতায় আসে দুই ক্যামেরার মধ্যকার পুরো পথ। তাই দ্বিতীয় ক্যামেরার সামনে গতি কমানোর পরও মাঝপথে নিয়ম ভঙ্গ করা হলে ধরা পড়বে।

বাংলাদেশে কি এই নিয়ম আছে?

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়। একই বছর সেখানে অতিরিক্ত গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে ভিডিওভিত্তিক ব্যবস্থা চালু হয়। এ ব্যবস্থায় এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সংগ্রহ করা তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠানো হয় এবং সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিককে নোটিশ দেওয়া হয়।

বাংলাদেশেও দুটি ক্যামেরার রেকর্ড মিলিয়ে গড় গতি মাপার পদ্ধতি প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশে এই প্রযুক্তির ব্যবহার প্রক্রিয়াধীন। আগামী দু-এক মাসের মধ্যে আমরা পুরোপুরি এই পদ্ধতিতে মামলা দেওয়া শুরু করব।

টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমাদের হাতে এআই প্রযুক্তি আছে। বর্তমানে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ইন্টারসেকশনে ট্র্যাফিক আইন ভঙ্গের কারণে এআই ক্যামেরার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে। শিগগির এই কাজ শেষ হবে।

তিনি আরও বলেন, ‘ক্যামেরা স্থাপনের কাজ শেষ হলে ট্র্যাফিক আইন বাস্তবায়ন আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর ও গতিশীল হবে। আর, দুই সিগন্যালের মাঝে কোনো যানবাহন যদি অতিরিক্ত গতিতে গাড়ি চালায়, তাহলে দূরত্ব ও সময়ের পার্থক্য হিসাব করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১১ মিনিট আগে
‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’

‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’

১১ মিনিট আগে
ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা

ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা

১১ মিনিট আগে
জামালপুরে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ৩

জামালপুরে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ৩

১১ মিনিট আগে
একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে বলে আশা করি: শামা ওবায়েদ

একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে বলে আশা করি: শামা ওবায়েদ

১১ মিনিট আগে
২২ দিনে সারা দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহণে আগুন

২২ দিনে সারা দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহণে আগুন

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের ভগ্নিপতি আটক

পরবর্তী সংবাদ

সীমান্তে চক্রান্ত হচ্ছে, বিজেপি-আ. লীগ যৌথ মহড়া দিচ্ছে: নাহিদ ইসলাম

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

👁️ ২৬ পঠিত
৩

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৪

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৫

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১১:২৩ PM

‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’

১১:২৩ PM

ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা

১১:২৩ PM

জামালপুরে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ৩

১১:২৩ PM

একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে বলে আশা করি: শামা ওবায়েদ

১১:২৩ PM