রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’
জাতীয়

‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’

‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৩ পিএম
‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’

ঢাকার অনুরোধে ভারত শেখ হাসিনাকে নীরব থাকার নির্দেশ দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা, সরকারের ভূমিকা এবং আগামী দিনের রাজনৈতিক সমীকরণ নিয়ে ১১টি পর্যবেক্ষণ তুলে ধরেন শফিকুল আলম।

তিনি লিখেছেন, আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের মধ্যে উগ্রপন্থীরা দেশে থাকা সমর্থকদের ‘সর্বোচ্চ চেষ্টা’ করার আহ্বান জানাচ্ছেন। অনেকে এতে সাড়া দিলেও অধিকাংশ তৎপরতা দেখা গেছে গোপালগঞ্জে। তার ভাষ্য, সহিংসতার আহ্বান এখন আর আগের মতো শোনা যাচ্ছে না। আওয়ামী লীগের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতে কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা হলেও পুলিশ এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের সমর্থকেরা তা প্রতিহত করেছেন।

গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় আওয়ামী লীগের কয়েক শ সমর্থক মশাল মিছিল, ভাঙচুর এবং একটি মহাসড়ক দখল করে রাখার ঘটনা ঘটিয়েছেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি। তার দাবি, সেখানে পুলিশ ও বিজিবির বড় বাহিনী মোতায়েন থাকলেও এখন পর্যন্ত কঠোর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও লিখেছেন, বিএনপি কর্মীদের হত্যা এবং বিএনপি সংসদ সদস্যদের বাড়ি ও পুলিশ স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে প্রতিক্রিয়া তৈরি হওয়ার পর গোপালগঞ্জের আওয়ামী লীগের মধ্যে নতুন করে সহিংসতায় জড়ানোর আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না। বরং কেউ কেউ আশঙ্কা করছেন, নতুন করে অস্থিরতা সৃষ্টি হলে নিরাপত্তা বাহিনী ব্যাপক দমন অভিযান শুরু করতে পারে।

শফিকুল আলমের পর্যবেক্ষণ অনুযায়ী, বিচ্ছিন্নভাবে ‘হিট অ্যান্ড রান’ হামলা ও সহিংসতার ঘটনা এখনো ঘটছে, তবে সেগুলোর তীব্রতা কমেছে। একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা এবং কয়েকটি চলাচল বন্ধ থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব হামলায় এখন পর্যন্ত প্রাণহানি কম হওয়াকে আওয়ামী লীগের জন্য সৌভাগ্যজনক বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো হামলায় যদি এক ডজনের মতো মানুষ নিহত হন, তাহলে আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পত্তির ওপর ব্যাপক গণপ্রতিশোধমূলক হামলা শুরু হতে পারে। ইতিমধ্যে কয়েকটি জেলায় প্রতিশোধমূলক হামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।

সরকারের ভূমিকা নিয়ে শফিকুল আলম বলেন, সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখন পর্যন্ত সংযম ও শান্তভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। গোপালগঞ্জে পুলিশ স্টেশন এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলার পর কর্তৃপক্ষ পুলিশ বাহিনীর ভেতরে দীর্ঘদিনের প্রত্যাশিত শুদ্ধি অভিযান শুরু করেছে। তার মতে, চাকরি হারানোর ভয় এবং নজরদারির আশঙ্কা অনেক পুলিশ কর্মকর্তাকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করতে বাধ্য করবে।

তিনি লিখেছেন, শেখ হাসিনা ও তার সমর্থকেরা ছোট পরিসরে বিদ্রোহী তৎপরতা শুরু করার সাহস পেয়েছিলেন মূলত দুটি কারণে। এর একটি ছিল পুলিশের দুর্বলতা। সরকার যে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে, তা স্পষ্ট। পোশাকশিল্পের অস্থিরতা ও মজুরি-সংক্রান্ত সমস্যাও সরকার ভালোভাবে সামাল দিয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, মজুরি বৃদ্ধিতে শ্রমিকেরা সন্তুষ্ট এবং বিক্ষোভও থেমে গেছে বলে মনে হচ্ছে।

আওয়ামী লীগের সুযোগ কাজে লাগানোর দ্বিতীয় কারণ হিসেবে জুলাই বিপ্লবে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদের কথা উল্লেখ করেন শফিকুল আলম। তার মতে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাইয়ের বৃহত্তর ঐক্যের আহ্বান এবং বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকের ফলে দলগুলোর মধ্যে দৃশ্যমান দূরত্ব কমেছে। অন্তত ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে দলগুলোর মধ্যে কিছুটা ঐকমত্য তৈরি হয়েছে।

শেখ হাসিনার মৃত্যুর গুজব নিয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন সাবেক এই প্রেস সচিব। তিনি বলেন, নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর গুজব সাম্প্রতিক মাসগুলোতে শোনা সবচেয়ে উদ্ভট খবরগুলোর একটি। তবে অনেক মানুষই এখন এসব গুজব বিশ্বাস করতে শুরু করেছেন। গ্রামাঞ্চলে এ প্রচারণা আওয়ামী লীগ সমর্থকদের মনোবলে প্রভাব ফেলছে বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ সমর্থক তার কয়েকজন আত্মীয়ও শেখ হাসিনা কেন সরাসরি সামনে আসেন না, কেন শুধু তার কণ্ঠস্বর শোনা যায়—এমন প্রশ্ন করেছেন বলে পোস্টে উল্লেখ করেন শফিকুল আলম।

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের হুমকির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছে। বিশেষ করে ইসলামপন্থী দলগুলো এ ধরনের ইস্যু নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের মন্তব্য এবং আসামে বাঙালি মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ সমর্থকদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি। এতে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

লন্ডন পুলিশের হাতে সুশান্ত দাস গুপ্তের গ্রেফতারের ঘটনাকেও আওয়ামী লীগের জন্য অস্বস্তিকর বলে উল্লেখ করেন শফিকুল আলম। তার মতে, বাংলাদেশের প্রবাসী রাজনৈতিক মহলে ঘটনাটি বড় বিষয় বলে মনে না হলেও সুশান্ত ও তার উগ্রপন্থী সহযোগীদের সহিংস কর্মকাণ্ড আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের সহিংস কৌশলকে উন্মোচিত করেছে। যুক্তরাজ্য, ইউরোপের মূল ভূখণ্ড ও উত্তর আমেরিকায় বসবাস করে দেশে থাকা সমর্থকদের সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও করেন তিনি। তার দাবি, গ্রেপ্তারের ঘটনা—পরে জামিন পেলেও—অবরোধ কর্মসূচি পরিচালনার ধরনে প্রভাব ফেলেছে।

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলাকে আওয়ামী লীগের জন্য ‘রাজনৈতিক আত্মহত্যার শামিল’ বলে মন্তব্য করেন শফিকুল আলম। তার দাবি, আওয়ামী লীগের কর্মীরা শতাধিক শাখায় আগুন দিয়েছেন কিংবা হামলা চালিয়েছেন। এসব ঘটনায় জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর সরকার গুরুত্ব দেবে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, পশ্চিমা বিশ্বে অধ্যাপক মুহাম্মদ ইউনূস অত্যন্ত শ্রদ্ধাভাজন। গ্রামীণ ব্যাংকের মডেল যুক্তরাষ্ট্রেও কার্যকারিতা প্রমাণ করেছে। তাই এসব হামলাকে দরিদ্র নারীদের পাশাপাশি অধ্যাপক ইউনূসের অর্জন ও উত্তরাধিকারের ওপর আঘাত হিসেবে দেখা হতে পারে। শিগগিরই এসব হামলার তদন্তের জোরালো দাবি উঠতে পারে এবং এর দায় শেখ হাসিনার ওপর বর্তাতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের হাতে পরিস্থিতি বদলানোর জন্য দুই মাসেরও কম সময় রয়েছে বলে মনে করেন শফিকুল আলম। তার মতে, ফেব্রুয়ারির শুরুতে রমজান শুরু হওয়ার আগেই শেখ হাসিনার দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে হবে, যা এখন বেশ অসম্ভব বলেই মনে হচ্ছে। রমজানের পর বর্ষাকাল শুরু হবে। এদিকে জানুয়ারি থেকে দেশে দীর্ঘ প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সমর্থকেরা রাজনৈতিক প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে ফিরে আসার সুযোগ পেতে পারেন।

পোস্টের শেষ পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নিজের ধারণা তুলে ধরেন শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগের ছোট পরিসরের বিদ্রোহী তৎপরতা স্তিমিত হওয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো ভারত সফরে যেতে পারেন। তবে তিনি নিজের শর্তে এবং শক্তিশালী অবস্থান থেকে সফর করতে চাইবেন বলে মনে করেন শফিকুল আলম। এ ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য লালগালিচা সংবর্ধনার আয়োজন করতে হলে নয়াদিল্লিকে কিছু ছাড় দিতে হতে পারে। এর মধ্যে হাদির হত্যাকারীদের হস্তান্তর, ট্রান্সশিপমেন্ট চুক্তি পুনর্বহাল এবং ঢাকার অনুরোধে শেখ হাসিনাকে নীরব থাকার নির্দেশ দেওয়ার বিষয় থাকতে পারে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। তার ধারণা, এমন সফর জুন মাসের আগে হওয়ার সম্ভাবনা কম।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯ মিনিট আগে
ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা

ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা

১৯ মিনিট আগে
জামালপুরে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ৩

জামালপুরে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ৩

১৯ মিনিট আগে
একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে বলে আশা করি: শামা ওবায়েদ

একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে বলে আশা করি: শামা ওবায়েদ

১৯ মিনিট আগে
২২ দিনে সারা দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহণে আগুন

২২ দিনে সারা দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহণে আগুন

১ ঘণ্টা আগে
জানুয়ারির আগেই বই পাবে শিক্ষার্থীরা: মাহদী আমিন

জানুয়ারির আগেই বই পাবে শিক্ষার্থীরা: মাহদী আমিন

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

পরবর্তী সংবাদ

ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

👁️ ২৬ পঠিত
৩

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৪

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৫

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১১:২৩ PM

‘ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে’

১১:২৩ PM

ব্র্যাকের ‘কার্নিভ্যাল অব চেঞ্জ’: সমাজ বদলের অভিযানে তরুণ চেঞ্জমেকাররা

১১:২৩ PM

জামালপুরে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ৩

১১:২৩ PM

একাত্তরের জন্য পাকিস্তান অনুতপ্ত হবে বলে আশা করি: শামা ওবায়েদ

১১:২৩ PM