রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /জানুয়ারির আগেই বই পাবে শিক্ষার্থীরা: মাহদী আমিন
জাতীয়

জানুয়ারির আগেই বই পাবে শিক্ষার্থীরা: মাহদী আমিন

জানুয়ারির আগেই বই পাবে শিক্ষার্থীরা: মাহদী আমিন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম·সর্বশেষ: ২৯ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম
জানুয়ারির আগেই বই পাবে শিক্ষার্থীরা: মাহদী আমিন

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এনসিটিবির উন্মুক্ত আলোচনায় কথা বলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

২০২৭ সালের জানুয়ারিতে ক্লাস শুরু হওয়ার আগেই সারাদেশের সকল শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তবে সময় স্বল্পতার কারণে এবার শিক্ষাক্রমে প্রত্যাশিত মাত্রায় সংস্কার করা সম্ভব হয়নি জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, ২০২৮ শিক্ষাবর্ষকে সামনে রেখে এখন থেকেই পূর্ণাঙ্গ ও বিস্তৃত প্রস্তুতি নেওয়া হবে।

রোববার (২৯ নভেম্বর) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উদ্যোগে ‘সুধীজন সংলাপ: কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, উপ-উপাচার্য, শিক্ষা পদকপ্রাপ্ত শিক্ষক, পত্রিকার সম্পাদক, টেলিভিশনের হেড অব নিউজ, প্রধান বার্তা সম্পাদক ও বার্তা সম্পাদক, সিনিয়র সাংবাদিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী ও জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, অভিভাবক এবং আইসিটি বিশেষজ্ঞরা উপস্থিত থেকে শিক্ষাক্রম নিয়ে তাদের মতামত দেন।

মাহদী আমিন জানান, আগামী বছরের শিক্ষাক্রম নিয়ে কাজ করতে এনসিটিবিতে বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষাবিদ একসাথে বসেছেন। পাশাপাশি নির্বাচনী ইশতেহার প্রণয়নের সময় গঠিত শিক্ষা দলের বরেণ্য সদস্যরাও নেপথ্যে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

পাঠ্যবই মুদ্রণের সময়সীমা প্রসঙ্গে তিনি বলেন, জানুয়ারিতে বই দিতে হলে সাধারণত জুলাই মাসের মধ্যেই কাজ শেষ করতে হয়। কিন্তু গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর নতুন দল সাজিয়ে দেশব্যাপী আলোচনা ও মতামত নেওয়ার জন্য তিন থেকে চার মাস সময় যথেষ্ট ছিল না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও সব পক্ষের সঙ্গে পূর্ণাঙ্গ আলোচনা করা যায়নি এবং প্রথম বছরে শিক্ষাক্রমে প্রয়োজনীয় সংস্কার পুরোপুরি করা সম্ভব হচ্ছে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা উল্লেখ করেন, বিগত সময়ে পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, মিথ্যা তথ্য ও নানা ভুলভ্রান্তি ছিল। এনসিটিবির অধীনে গঠিত দলগুলো পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন এনেছে, তবে এটি একটি চলমান প্রক্রিয়া।

উন্মুক্ত আলোচনা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে মাহদী আমিন বলেন, আজকের সভায় বলার চেয়ে শোনার ওপরই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং গণমাধ্যমে লেখালেখির মাধ্যমে তথ্য ও নীতিগত পরামর্শ দেওয়া বিশিষ্টজনদের মতামত ও অভিজ্ঞতা গ্রহণ করাই মূল লক্ষ্য। এসব প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে, যাতে ঘাটতিগুলো চিহ্নিত করে ২০২৮ শিক্ষাবর্ষের জন্য একটি সমন্বিত ও বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগোনো যায় এবং শিক্ষাবিদদের আরও গভীরভাবে এই প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব হয়।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান নীতিমালাগুলো দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর চিন্তার প্রতিফলন বলে জানান মাহদী আমিন।

তিনি বলেন, শিক্ষাসংশ্লিষ্ট এসব নীতিমালা নিয়ে বহু বছর ধরে কাজ করে আসছেন প্রধানমন্ত্রী। একটি শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ দলের ভাবনাগুলো অংশীজন ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে পরিমার্জন ও সংস্কার করে নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠপর্যায়ে এসব নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে বিশিষ্ট শিক্ষাবিদ ও অভিজ্ঞ ব্যক্তিদের মতামত যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, সাম্প্রতিক সময়ে আলোচিত ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী গত কয়েক বছর ধরেই কথা বলে আসছেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, মিড ডে মিল এবং স্কুল ব্যাগ দেওয়ার পরিকল্পনাও বহু বছরের ধারাবাহিক ভাবনার অংশ। এ ছাড়া আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি এবং ষষ্ঠ শ্রেণিতে কারিগরি শিক্ষা ও ‘লার্নিং উইথ হ্যাপিনেস’- এই বিষয়গুলো যুক্ত হওয়ার উদ্যোগকেও ভবিষ্যতের রাষ্ট্র বিনির্মাণের মূলনীতি হিসেবে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী শিক্ষাকে কেবল বড় ডিগ্রি বা সার্টিফিকেট অর্জনের মাধ্যম হিসেবে দেখেন না উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, শিক্ষার প্রধান লক্ষ্য দুটি- প্রথমত, সঠিক নীতি ও আদর্শসম্পন্ন মানবিক মানুষ গড়ে তোলা এবং দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী নাগরিক বা সফল উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা। পুরো শিক্ষাব্যবস্থার মাধ্যমে সরকার একই সঙ্গে ভালো মানুষ ও কাজের মানুষ তৈরি করতে চায়।

সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলোর কথা তুলে ধরে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছেন বা আশানুরূপ ফল পাননি, তাদের জন্য এক মাসের মধ্যেই পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা, তৃতীয় ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া এবং সহশিক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বাস্তব ধারণা দিতে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে নিয়মিত জাতীয় সংসদের কার্যক্রম দেখার সুযোগও করে দেওয়া হচ্ছে। এভাবে একটি সমন্বিত বা ৩৬০ ডিগ্রি দৃষ্টিভঙ্গির মাধ্যমে যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার কাজ চলছে।

আলোচনায় শিক্ষাবিদদের তুলে ধরা সব প্রস্তাব ও মতামত নোট আকারে লিপিবদ্ধ করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলেও জানান মাহদী আমিন।

উন্মুক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

২২ দিনে সারা দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহণে আগুন

২২ দিনে সারা দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহণে আগুন

১৪ মিনিট আগে
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

১৪ মিনিট আগে
সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ৫ দিন, তাঁর দুই ভাই ৩ দিনের রিমান্ডে

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ৫ দিন, তাঁর দুই ভাই ৩ দিনের রিমান্ডে

১৪ মিনিট আগে
গঙ্গার চুক্তি নিয়ে ভারত চিঠির জবাব দেবে, প্রত্যাশা শামা ওবায়েদের

গঙ্গার চুক্তি নিয়ে ভারত চিঠির জবাব দেবে, প্রত্যাশা শামা ওবায়েদের

১৪ মিনিট আগে
ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য, এক কর্মকর্তা বরখাস্ত, চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য, এক কর্মকর্তা বরখাস্ত, চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

১৪ মিনিট আগে
পাঠ্যপুস্তক এমন হওয়া উচিত, যা স্কুলেই পড়িয়ে শেষ করে দেওয়া যায়

পাঠ্যপুস্তক এমন হওয়া উচিত, যা স্কুলেই পড়িয়ে শেষ করে দেওয়া যায়

১৫ মিনিট আগে
পূর্ববর্তী সংবাদ

২২ দিনে সারা দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহণে আগুন

পরবর্তী সংবাদ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

👁️ ২৫ পঠিত
৩

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৪

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৫

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

২২ দিনে সারা দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহণে আগুন

১০:২২ PM

জানুয়ারির আগেই বই পাবে শিক্ষার্থীরা: মাহদী আমিন

১০:২২ PM

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

১০:২২ PM

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী শায়লা ৫ দিন, তাঁর দুই ভাই ৩ দিনের রিমান্ডে

১০:২২ PM

গঙ্গার চুক্তি নিয়ে ভারত চিঠির জবাব দেবে, প্রত্যাশা শামা ওবায়েদের

১০:২২ PM