রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান।
বঙ্গভবনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি চারদিনের জাপান সফর শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন।



