রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
১২ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে অভিযোগ নিষ্পত্তি সেল গঠন

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিশেষ সেল গঠন করেছে। প্রবাসীরা এখন ইমেইলের মাধ্যমে নিজেদের আবেদন ও অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএমসর্বশেষ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে অভিযোগ নিষ্পত্তি সেল গঠন

বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের কষ্ট লাঘবাতে একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।

মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের যেকোনো সমস্যা, আবেদন বা অভিযোগ সহজেই সরাসরি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের জন্য এ ধরনের উদ্যোগ সমস্যা জানানো ও তা অনুসরণের কাজে সহায়তা করবে বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইমেইলে প্রাপ্ত প্রতিটি অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ দৈনিক এবং সাপ্তাহিক ভিত্তিতে সরাসরি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে। এতে নীতিনির্ধারক পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি হবে।

অফিস আদেশে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগের ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নতুন সেলটি। উদ্যোগটি প্রবাসীদের জমা হওয়া অভিযোগকে কার্যকর পদক্ষেপের আওতায় আনার লক্ষ্যে নেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ