শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
১১ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

মিলানে ‘Vogue World 2026’-তে ৩৫০ ঘণ্টায় তৈরি কালো গাউনে রাশমিকা মান্দানার আকর্ষণ

ইতালির মিলানে আয়োজিত ‘Vogue World 2026’-তে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা আলাদা মনোযোগ আকর্ষণ করেছেন। অনামিকা খান্নার ‘মুনলিট প্যালেস’ সংগ্রহের বিশেষ কালো গাউনটি তৈরিতে ডিজাইনারের স্টুডিওতে ব্যয় হয়েছে প্রায় ৩৫০ ঘণ্টা।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৭ পিএমসর্বশেষ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:১৭ পিএম
মিলানে ‘Vogue World 2026’-তে ৩৫০ ঘণ্টায় তৈরি কালো গাউনে রাশমিকা মান্দানার আকর্ষণ

ইতালির দ্বিতীয় বৃহত্তম শহর মিলানে আয়োজিত ‘Vogue World 2026’-তে অভিষেকেই নজর কাড়লেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকাদের অংশগ্রহণে এই আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে তাঁর কালো গাউনটি ছিল বিশেষভাবে চমকপ্রদ।

অনামিকা খান্নার বিশেষ নকশা

রাশমিকার পরনের গাউনটি অনামিকা খান্নার সর্বশেষ কতুর সংগ্রহ ‘মুনলিট প্যালেস’-এর অন-দ্য-রানওয়ে পোশাক। স্বচ্ছ কালো লেসের ওপর ফুলের এমব্রয়ডারি, সূক্ষ্ম বিড ওয়ার্ক, সারফেস এমবেলিশমেন্ট এবং ক্রিস্টাল-স্টাডেড কারুকাজের সমন্বয়ে তৈরি হয়েছে জটিল নকশা। গাউনটি তৈরির জন্য ডিজাইনারের স্টুডিওতে কাজ হয়েছে প্রায় ৩৫০ ঘণ্টা।

স্লিভলেস ও হাই-নেক নকশার মেঝেছোঁয়া এই গাউনে রয়েছে কাঠামোবদ্ধ কোরসেট। ফুলেল অ্যাপ্লিকের সঙ্গে ছড়িয়ে থাকা সিকুইনের ঝলক এবং গলার কাছে থাকা ক্রিস্টাল-স্টাডেড কলার গাউনটিকে যুক্তি করেছে নাটকীয় ও গ্ল্যামারের আবহ।

পোশাককেই রাখা কেন্দ্রে

গাউনের নকশাই ছিল রাশমিকার পুরো সাজের প্রধান আকর্ষণ। তাই গয়নায় তিনি রেখেছেন মিনিমাল টাচ। স্বরোভস্কির ইয়ার কাফ ও আংটিতে সেজেছেন তিনি। ব্রোঞ্জ টোনের মেকআপ, ব্লো-ড্রাই করা লম্বা চুল এবং কালো সাটিনের থাই-হাই বুটে তাঁর লুকে এসেছে সামগ্রিক ভারসাম্য। সঙ্গে ছিল গুচির ব্যাগ।

ইতালির শতবর্ষের ফ্যাশন ঐতিহ্য উদযাপনকে সামনে রেখে সাজানো হয়েছে মিলানের এবারের আয়োজন। রেনেসাঁর অলংকরণ, শিল্পবিপ্লব, ঐতিহ্যবাহী ইতালীয় ফ্যাশন হাউস এবং ভবিষ্যনির্ভর নকশার মতো বিভিন্ন অধ্যায়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন সপ্তাহটি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ