রাজধানীর বনানী এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ভোরে তাকে আটকের পর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে কী কারণে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় নিরাপত্তার পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।



