রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ইউরোপের গুরুত্বপূর্ণ দুই অংশীদার দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্পেন ও যুক্তরাজ্য সফর অনুষ্ঠিত হবে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পিএম
বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ইউরোপের গুরুত্বপূর্ণ দুই অংশীদার দেশ স্পেন ও যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও সাংস্কৃতিক কূটনীতি আরও জোরদার করতে পাঁচ দিনের সরকারি সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সফর অনুষ্ঠিত হবে।

সরকারি এ সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্যিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে দেশ দুটির সঙ্গে জনগণের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করার বিষয়টিও এ সফরের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ