শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষকের মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার

ছিনতাইকারীদের কবলে পড়ে মোটরসাইকেলের সঙ্গে হেঁচড়ে শিক্ষকের মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএমসর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৯ পিএম
ছিনতাইকারীর টানে পড়ে শিক্ষকের মৃত্যু: ডিবির হাতে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার

রাজধানীতে ছিনতাইকারীদের ব্যাগের টান লেগে মোটরসাইকেলের সঙ্গে হেঁচড়ে এক কলেজ শিক্ষকের মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার কাঁধের ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি সড়কে আছড়ে পড়ে গুরুতর আহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকারী চক্রের মূল দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ