দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বেড়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
কোন ক্যারেটের দাম কত?
বাজুসের নতুন তালিকা অনুযায়ী, প্রতি ভরিতে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা। সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা। এক ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝায়।
গত ১৯ সেপ্টেম্বার শনিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন মূল্য নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকেই দাম পরিবর্তনটি কার্যকর হয়। ২৫ সেপ্টেম্বার শুক্রবার সেই নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
মজুরি, ভ্যাট ও পুরোনো অলংকার বিনিময়
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, অলংকারের ডিজাইন অনুযায়ী কারিগরি মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না।
পুরোনো অলংকার বিনিময়ের ক্ষেত্রেও নির্দিষ্ট ছাঁট নির্ধারণ করেছে সংগঠনটি। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো অলংকার এক্সচেঞ্জে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ অবাদ রাখতে হবে। এছাড়া সার্বিক পরিস্থিতি ও তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।






