বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন মূল্যায়ন অনুযায়ী, দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। ভালো মানের ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের প্রতি ভরির দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা হয়েছে। এক ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বোঝায়।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন মূল্য নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকেই সংশ্লিষ্ট দাম কার্যকর হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার সেই নির্ধারিত মূল্যেই স্বর্ণ বিক্রি করা হবে।
বিভিন্ন ক্যারেটে স্বর্ণের নতুন দাম
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ভরিতে ২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা। সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের প্রতি ভরির নির্ধারিত মূল্য ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা। সংগঠন বলেছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম বৃদ্ধি ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
অলংকারের ডিজাইন অনুযায়ী কারিগরি মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না। পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ হিসাব করতে হবে, আর পুরোনো অলংকার পারচেজে ১৮ শতাংশ বাদ দিতে হবে।




