শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মা-বাবার মৃত্যুর দুই দিন পর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ৪:০০ পিএমসর্বশেষ: ২৩ অক্টোবর ২০২৬, ৪:০০ পিএম
টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণ: মা-বাবার পর প্রাণ গেল মেয়ের

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় স্বামী লাল চান (৬০) ও তার স্ত্রী নাছিমা আক্তারের (৫০) মৃত্যু হয়। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের মেয়ে তানিশার (১৬) মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহতদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কুলিপাড়া গ্রামে। তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেইলি বরিশাল-কে জানান, বুধবার ভোরে রান্নার প্রস্তুতির সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে লাল চান মিয়া ও তার স্ত্রী নাছিমা বেগম চিকিৎসাধীন বুধবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। এরপর শুক্রবার তাদের মেয়ে তানিশার (১৬) মৃত্যু হয়।

বুধবার (২১ অক্টোবর) ভোরে টঙ্গীর মুদাপা মাস্টারপাড়ার ফখরুল ইসলামের বাড়িতে রান্নার জন্য নাছিমা বেগম গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় নাছিমা বেগম, তার স্বামী লাল চান মিয়া এবং মেয়ে তানিশা দগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। সেখানে চিকিৎসাধীন তিনজনেরই মৃত্যু হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ