রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
১২ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

স্ত্রীকে উৎসাহ দিতে অনুশীলন শুরু, ৯০ বছরে জিতছেন শিরোপা তোশিসুকে কানাজাওয়া

দীর্ঘদিন অসুস্থ স্ত্রীকে উৎসাহ দেওয়ার পথে শরীরচর্চায় নিয়ে জাপানের বয়সোদ্ধর্শী বডিবিল্ডার তোশিসুকে কানাজাওয়া ৯০ বছর বয়সেও নতুন শিরোপা জিতেছেন। সপ্তাহে ছয় দিন প্রায় দুই ঘণ্টা অনুশীলন করে তিনি দেখিয়েছেন, বয়স বাড়লেও সকলকিছু ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএমসর্বশেষ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ এএম
স্ত্রীকে উৎসাহ দিতে অনুশীলন শুরু, ৯০ বছরে জিতছেন শিরোপা তোশিসুকে কানাজাওয়া

দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রীকে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার উদ্দেশ্যেই শরীরচর্চা শুরু করেন জাপানের বিখ্যাত বডিবিল্ডার তোশিসুকে কানাজাওয়া। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বিশ্বাস করেন, নিয়মিত ব্যায়াম ও সুস্থ জীবনযাপন একজনকে শুধু শারীরিকভাবে সক্ষম রাখে না, মানসিকভাবেও প্রাণবন্ত করে তোলে। এই অভিজ্ঞতার ফলেই ৯০ বছর বয়সেও প্রতিযোগিতায় নেমে আসেন তিনি।

৯০ বছরে নতুন জাতীয় শিরোপা

গত মাসে তাঁর ৯০তম জন্মদিনের এক দিন আগে জাপান মাস্টার্স বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ৮৫ বছরের বেশি বয়সী প্রতিযোগীদের বিভাগে প্রথম স্থান অর্জন করেন কানাজাওয়া। এটি তাঁর ১৯তম জাতীয় শিরোপা। হিরোশিমায় অবস্থিত নিজের জিমে বসে তিনি বলেন, এই সাফল্যকে তাঁর শেষ শিরোপা হিসেবে দেখতে চান না।

শরীর সুস্থ ও সক্ষম রাখার লক্ষ্যে কানাজাওয়া সপ্তাহে ছয় দিন গড়ে প্রায় দুই ঘণ্টা ব্যায়াম করেন। তবে বয়স বাড়ায় তিনি পুরোনো ধরনের ভারী ওজন তোলার পরিবর্তে বিভিন্ন মেশিন ব্যবহার করেন। এতে তাঁর শরীরের সক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছেন বলে জানান তিনি।

সাঁতারু থেকে বডিবিল্ডার

১৯৩৬ সালে জন্ম নেওয়া কানাজাওয়া স্কুলজীবনে ছিলেন একজন ভালো সাঁতারু। তিনি ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে দক্ষ ছিলেন এবং অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু পেশির সমস্যার কারণে সেই সুযোগ হয়নি। এরপর তিনি বডিবিল্ডিংয়ে মনোনিবেশ করেন।

২৪ বছর বয়সে প্রথমবারের মতে মিস্টার জাপান শিরোপা অর্জন করেন কানাজাওয়া। তিন বছর পর তিনি পুনরায় এই সম্মাননা লাভ করেন। ১৯৬৭ সালে কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিত মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায়ও তিনি অংশ নেন। প্রখ্যাত মার্কিন অভিনেতা ও সাবেক বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জেনেগারের মতো প্রতিপক্ষের মধ্যে থেকে চতুর্থ স্থান অর্জন করেন তিনি।

একপর্যায় বডিবিল্ডিং থেকে অবসর নিলেও ৫০ বছর বয়সে তিনি আবার প্রতিযোগিতায় ফিরে আসেন। আশি বছর পারিয়েও ছয়বার ওয়ার্ল্ড মাস্টার্স চ্যাম্পিয়নশিপ জিতে সফলতার নতুন নজির সৃষ্টি করেছেন কানাজাওয়া। তাঁর মতে, বয়স বাড়লেই সবকিছু ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই—যত্ন, পরিকল্পনা ও ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে উচ্চ বয়সেও সক্রিয় থাকা সম্ভব।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ