শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দৃশ্যম ৩’, ৮ দিনে আয় ৪০৭ কোটি রুপি

অজয় দেবগন ও টাবু অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তির আট দিনে ১৪.৫০ কোটি রুপি আয় করে মোট ৪০৭ কোটি রুপি বিশ্বব্যাপী সংগ্রহ করেছে। ছবিটি হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি, যা মালয়ালম মূল গল্প থেকে অনুপ্রাণিত হলেও কিছু নতুন মোড়কে উপস্থাপন করেছে।

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১:১১ পিএমসর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ১:১১ পিএম
বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘দৃশ্যম ৩’, ৮ দিনে আয় ৪০৭ কোটি রুপি

বলিউডের থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তির আট দিনে বক্স অফিসে ঝড় তুলেছে। ট্রেড অ্যানালিস্ট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ৯ অক্টোবর দ্বিতীয় শুক্রবারে ছবিটি ১৪.৫০ কোটি রুপি আয় করে আগের দিনের তুলনায় ১১.৫ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে। ফলে ভারতে এর নেট সংগ্রহ দাঁড়িয়েছে ২৬০ কোটি রুপি এবং বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৪০৭ কোটি রুপি।

টির উদ্বোধনী সপ্তাহ ছিল দুর্দান্ত; প্রথম তিন দিনে এটি ১৭৬.৫০ কোটি রুপি আয় করে। এরপর চতুর্থ দিনে ২১ কোটি, পঞ্চম দিনে ১৯.৫০ কোটি, ষষ্ঠ দিনে ১৫.৫০ কোটি এবং সপ্তম দিনে ১৩ কোটি রুপি আয় করে। প্রথম সাত দিনে ভারতে এর মোট নেট কালেকশন ২৪৫.৫০ কোটি রুপি। ৮ম দিনে ১৪.৫০ কোটি রুপি আয়ের মাধ্যমে ছবিটি ফের নিজের শক্ত অবস্থান প্রমাণ করেছে। এছাড়া, ৮ম দিনে প্রায় ৫.৮৩ লাখ দর্শক প্রেক্ষাগৃহে এসেছিলেন, যার ফলে মোট ফুটফলস ১.০৭ কোটিতে পৌঁছেছে। বিশ্বব্যাপী ছবিটি ইতোমধ্যেই ৪০০ কোটি রুপি গণ্ডি পেরিয়ে গেছে; ভারতে এর গ্রস কালেকশন ৩১২ কোটি রুপি, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৯৫ কোটি রুপি।

অভিষেক পাঠক পরিচালিত এই ছবিতে বিজয় সালগাঁওকর চরিত্রে অজয় দেবগন এবং মীরা দেশমুখ চরিত্রে টাবু বরাবরের মতো দুর্দান্ত অভিনয় করেছেন। এছাড়া এসপি রাজবীর সিং তোমার চরিত্রে জয়দীপ আহলাওয়াত, শ্রীয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্ত, ম্রুনাল যাদব, কমলেশ সাওয়ান্ত, সৌরভ শুক্লা এবং নেহা জোশীর মতো তারকারাও এই ছবিতে অভিনয় করেছেন। এটি হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি, যদিও মূল গল্পটি এসেছে মালয়ালম সিনেমা থেকে, তবে হিন্দিতে এই তৃতীয় কিস্তির গল্পটি মালয়ালম ফ্র্যাঞ্চাইজির চেয়ে কিছুটা আলাদা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ