গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। নির্বাচন চলাকালীন যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে জনগণের জানমাল ও ভোটাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন গৌরনদী উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক হাসান রাসেল।
তিনি বলেন, “নির্বাচন একটি গণতান্ত্রিক উৎসব। এই উৎসব যেন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”
ওসি তারেক হাসান রাসেল আরও বলেন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপরাধ দমনে পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। বিগত সময়ের ধারাবাহিক অভিযান ও কার্যকর কর্মসূচির ফলে মাদক কারবারি ও অপরাধীদের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর ইতিবাচক প্রভাব শুধু গৌরনদীতেই নয়, বরিশাল জেলা জুড়ে একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি জানান, বর্তমানে গৌরনদী উপজেলা কার্যত মাদকমুক্ত। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধের পথ থেকে দূরে রেখে একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
শেষে তিনি বলেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের গুজব, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে পুলিশ প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীল থাকবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Privacy Policy
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
