স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বরিশাল জেলার গৌরনদী থানাধীন কসবা এলাকায় ইসলামিয়া মিশন হাসপাতালের সামনে ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার সূত্রে জানা যায়, টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১৫-৬৫৫৯) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি মাইক্রোবাসের (রেজি: ঢাকা মেট্রো-ব-৬৫-০০৯২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক (অজ্ঞাতনামা) এবং যাত্রী মোঃ ইলিয়াস হোসেন (৫৮) নিহত হন। নিহত ইলিয়াস হোসেনের পিতার নাম আব্দুল ওয়াহিদ। তার ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিউমার্কেট এলাকার এলিফ্যান্ট রোড।
এ ঘটনায় মাইক্রোবাসের আরও তিনজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন ও গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাস চালক ও যাত্রী ইলিয়াস হোসেনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস দুটি গৌরনদী হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Privacy Policy
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.
