শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

আখাউড়ার একই অফিসে কর্মরত স্বামী-স্ত্রী দুই প্রকৌশলীকে বদলি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত স্বামী ও স্ত্রী দুই উপসহকারী প্রকৌশলীকে বগুড়া ও কুষ্টিয়ায় বদলি করা হয়েছে। আগামী ২ নভেম্বর থেকে এ বদলির আদেশ কার্যকর হবে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৫:৪৫ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৫:৪৫ পিএম
আখাউড়ার একই অফিসে কর্মরত স্বামী-স্ত্রী দুই প্রকৌশলীকে বদলি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত স্বামী ও স্ত্রী দুই উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক অফিস আদেশে তাদের দুইজনকে বদলির কথা জানানো হয়।

আগামী ২ নভেম্বর থেকে বদলির আদেশ কার্যকর হবে।

বদলি হওয়া দুই কর্মকর্তা হলেন- তাহসিনুর রহমান ও ফারজানা আক্তার। তাদের মধ্যে তাহসিনুর রহমানকে বগুড়ার মোকামতলা এবং ফারজানা আক্তারকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

এলজিইডির আগারগাঁওয়ের সদর দপ্তর থেকে ২৮ অক্টোবর জারি করা পৃথক অফিস আদেশে তাদের বদলির বিষয়টি উল্লেখ করা হয়। শুক্রবার (৩০ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ প্রতিবেদকের হাতে আসে। উভয় কর্মকর্তা আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন এবং তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

অফিস আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২ নভেম্বর থেকে তাদের বদলি করা হলো। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের এলজিইডির পিএমআইএসের মাধ্যমে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

আখাউড়া উপজেলা স্থানীয় সরকার অধিদপ্তর (এলজিইডি) প্রকৌশলী মো. আমিনুল ইসলাম সুমন সাংবাদিকদের বলেন, তারা সম্পর্কে স্বামী ও স্ত্রী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের মধ্যে তাহসিনুর রহমানকে বগুড়ার মোকামতলা এবং ফারজানা আক্তারকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বদলি করা হয়েছে। তবে কেন বদলি করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ