শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৬:১৮ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৬:১৮ পিএম
মাইক্রোবাসে এসে ২ মিনিটের মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে নিষিদ্ধ ছাত্রলীগের ১২-১৪ জন নেতাকর্মী আকস্মিক মিছিল করেছেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোর ৫টায় ফেনী শহর থেকে একটি হায়েস মাইক্রোবাসযোগে ১২-১৪ জন নেতাকর্মী সোনাগাজী উপজেলা পরিষদের সামনে গাড়ি থেকে নেমে দুই-তিন মিনিটের একটি মিছিল করে গাড়িযোগে পালিয়ে যান।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, খবর পেয়ে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে তার নেতৃত্বে পুলিশ দল সন্দেহভাজন ছাত্রলীগের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়। এ সময় পৌর এলাকার ছাড়াইতকান্দি গ্রামের আবু ইউসুফের ছেলে আবু যোবায়ের সানিকে (২২) গ্রেফতার করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ