প্রয়াত স্বজনদের স্মরণ করে তাদের আত্মার শান্তি ও চিরমুক্তির জন্য প্রার্থনা করা হয় ‘অল সোলস ডে’তে। প্রতিবছর ২ নভেম্বর রোমান ক্যাথলিকরা এই দিনটিকে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করেন।
দিবসটি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রাণী গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এদিন গির্জার ভেতরের সমাধিগুলো ফুল দিয়ে সাজানো হয়। সন্ধ্যা নামার পর মোমবাতি জ্বালিয়ে মৃত স্বজনদের স্মরণ করেন তারা।



