আর্থিকভাবে স্থিতিশীল হওয়ার লক্ষ্যে লা লিগার ক্লাব বার্সেলোনা নতুনভাবে ২ হাজার ভিআইপি আসনের দীর্ঘমেয়াদি লাইসেন্স বিক্রি করতে চলেছে। সংস্কারিত ক্যাম্প ন্যুর এই আসনগুলো থেকে চুক্তির মেয়াদজুড়ে প্রায় ৭০০ মিলিয়ন ইউরো রাজস্ব পাওয়ার আশা করছে স্প্যানিশ ক্লাবটি।
বার্সেলোনা জানিয়েছে, নতুন ভিআইপি আসনগুলো ১৫ বছর এবং ৩০ বছর মেয়াদি লাইসেন্সের আওতায় বিক্রি করা হবে। ক্রেতাদের চুক্তির শুরুতেই সংশ্লিষ্ট অর্থ পরিশোধ করতে হবে। ক্লাবটির আশা, আগামী আড়াই মৌসুসের মধ্যে সব আসন বিক্রির কাজ শেষ হবে।
তবে ৭০০ মিলিয়ন ইউরোের পুরো অঙ্ক একবারে বার্সেলোনার হিসাবে আসবে না। লাইসেন্সভুক্ত আসনগুলোর মেয়াদ ১৫ বা ৩০ বছর হওয়ায় চুক্তির সময়সীমা অনুযায়ী বার্সেলোনা ধাপে ধাপে রাজস্ব পাবে। তাই একটি দীর্ঘমেয়াদি আর্থিক আয়ের পরিকল্পনা হিসেবে বিক্রি কার্যক্রমটিকে দেখা হচ্ছে।
ভিআইপি আসন বিক্রি বার্সেলোনার জন্য নতুন উদ্যোগ নয়। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ৩০ বছর মেয়াদে ৪৭৫টি ভিআইপি আসনের চুক্তি করার পর ক্লাবটি আরও প্রায় ৫ হাজার আসন বাণিজ্যিকভাবে বিক্রি করেছে। চুক্তি অনুযায়ী এসব লাইসেন্স থেকে ৩৮০ মিলিয়ন ইউরোর বেশি আয় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে বার্সেলোনা।
সব কার্যক্রণ ঠিকঠাক এগোলে ক্যাম্প ন্যুর সংস্কারকাজ ২০২৮-২৯ মৌসুসে পুরোপুরি শেষ হওয়ার কথা। সংস্কারিত স্টেডিয়ামের নতুন ভিআইপি আসন বিক্রির পরিকল্পনা কেবল বাণিজ্যিক দিকে সীমাবদ্ধ নয়, ক্লাবের দীর্ঘমেয়াদি আর্থিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।



