শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অর্থনীতি ও বাণিজ্য

কাস্টমসের সহকারী কমিশনার আইয়ুব বরখাস্ত

অননুমোদিতভাবে একাধিক পাসপোর্ট ব্যবহার করে বিদেশে ভ্রমণের অভিযোগে কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৪ পিএমসর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৯ পিএম
কাস্টমসের সহকারী কমিশনার আইয়ুব বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একাধিক পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে বারবার ভ্রমণের অভিযোগে কাস্টমসের সহকারী কমিশনার মো. আইয়ুবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. আইয়ুব তিনটি ভিন্ন পাসপোর্ট ব্যবহার করে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে বিভিন্ন সময়ে ভারত, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ২৫ বার ভ্রমণ করেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া এই বিদেশ ভ্রমণগুলো সম্পন্ন করা হয়েছে।

সরকারি চাকরি আইন ও শৃঙ্খলাবিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ